রাশিয়ার জ্বালানীবাহী একটি হামলা চালিয়েছে ইউক্রেনের নাশকতাকারীরা। ইউক্রেনপন্থি সূত্র জানিয়েছে, ভিন্নধর্মী এ হামলা চালানো হয়েছে রাশিয়ার দখলে থাকা জাপোরিঝিয়া অঞ্চলে।সেন্টার ফর দ্য স্টাডি অব অকোপেশনের পেত্রো আন্দ্রেওইসেচেঙ্কো টেলিগ্রাম চ্যানেলে ইঙ্গিত দিয়েছেন হামলায় ট্রেনে থাকা সবাই নিহত হয়েছেন। তিনি বলেছেন, “জীবিত কোনো কিছু (ট্রেনে) রাখা হয়নি।”হামলা ও হতাহত এড়াতে রুশ বাহিনী রাতের বেলা জ্বালানি ও অন্যান্য কাজ করে বলে দাবি করেন তিনি। তবে তা সত্ত্বেও ইউক্রেনের নাশকতাকারীরা সফলভাবে ট্রেনে হামলা চালিয়েছে জানিয়ে তিনি লিখেছেন, “যারা জিজ্ঞেস করেছিল কেন রুশরা জ্বালানি ও গাড়ি রাতে পরিবহণ করছিল। এ কারণেই। যেন ক্ষয়ক্ষতি এড়ানে যায়। কিন্তু তাদের এ কৌশল কাজে আসেনি। ট্রেনে হামলা ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর এক অনন্য অভিযান।”সামাজিকমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, ট্রেনটির একাধিক জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলছে। তবে হামলার ব্যাপারে ইউক্রেন বা রাশিয়ার সরকারের কেউ কোনো মন্তব্য করেনি।জানা গেছে, হামলায় ট্রেনটি লাইনচ্যুত হয়। এটি জাপোরিঝিয়া অঞ্চলের উরোজায়াঙ্ক এবং তোকমাকের মাঝামাঝি জায়গায় হামলার শিকার হয়। তবে হামলাটি কীভাবে চালানো হয়েছে সেটি এখনো নিশ্চিত নয়।যেখানে হামলাটি হয়েছে সেটি ইউক্রেনীয় সেনাদের অবস্থান থেকে অনেক দূরে এবং গভীরে। এরআগেও ইউক্রেন নিজেদের নিয়ন্ত্রণের বাইরের অঞ্চলে বড় বড় হামলা চালিয়েছে। বিশেষ করে গত জুনে রাশিয়ার ভেতরে একাধিক ঘাঁটিতে ১০০ ড্রোন দিয়ে গোপন হামলা চালায় ইউক্রেন। এতে দেশটির বেশ কয়েকটি বিমান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।সূত্র: এক্সপ্রেসইউকেএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় সাবেক ওসিসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা
কুমিল্লায় সাবেক ওসিসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

কুমিল্লার চৌদ্দগ্রামে ২০১৫ সালে ‘ক্রসফায়ারে’ নিহত ছাত্রশিবিরের তৎকালীন উপজেলা সভাপতি মো. শাহাবুদ্দিন পাটোয়ারী হত্যা মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা Read more

পাইলসের পরিবর্তে পিত্তথলির অপারেশন, হাসপাতাল বন্ধ ঘোষণা
পাইলসের পরিবর্তে পিত্তথলির অপারেশন, হাসপাতাল বন্ধ ঘোষণা

ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার শাহ সুফি সড়কের সৌদি-বাংলা প্রাইভেট হাসপাতালে চাঞ্চল্যকর এক চিকিৎসা অবহেলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফরিদপুরের সিভিল সার্জন Read more

দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহত, প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহত, প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

কুমিল্লা, ফেনী, হবিগঞ্জ, জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় বহু মানুষের হতাহতের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ Read more

শেখ হাসিনা-সাবেক ৩ সিইসিসহ ২৪ জনের বিরুদ্ধে বিএনপির মামলা
শেখ হাসিনা-সাবেক ৩ সিইসিসহ ২৪ জনের বিরুদ্ধে বিএনপির মামলা

আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত ৩টি জাতীয় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনারকে Read more

ভারতীয় কর্তৃপক্ষের পুশ ইন, উদ্ধার শেষে পরিবারের কাছে হস্তান্তর
ভারতীয় কর্তৃপক্ষের পুশ ইন, উদ্ধার শেষে পরিবারের কাছে হস্তান্তর

সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে বিএসএফ'র পুশ ইন করা ৭৮ জনের মধ্যে ৭৫ জন মুসলিম বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ কোস্টগার্ড।মঙ্গলবার Read more

সোহরাওয়ার্দী উদ্যানের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে সিটি করপোরেশন
সোহরাওয়ার্দী উদ্যানের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে সিটি করপোরেশন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন