কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নের খিরাচক গ্রামে প্রায় ৪ দশক আগে নির্মিত একটি ছোট্ট সেতু এখন ২০ গ্রামের মানুষের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ৪টি পিলারের একটি প্রায়ই নেই, বাকি ৩টিও নড়বড়ে। বহু আগেই ভেঙে গেছে রেলিং। এলাকাবাসী নিজেদের উদ্যোগে বাঁশের খুঁটি কুপে সামান্য রেলিং বসালেও প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে পার হতে হয় হাজারো মানুষকে। হেঁটে সেতু পার হওয়ার সময় কাঁপতে থাকে পুরো কাঠামো। মনে হয়, এই বুঝি এখনই ভেঙে পড়বে নিচে। যানবাহন তো দূরের কথা, পথচারীরাও আতঙ্কে থাকেন। বিকল্প কোনো রাস্তা না থাকায় মানুষ বাধ্য হয়েই এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে যাতায়াত করছে।স্থানীয় বাসিন্দা আতিকুর রহমান বলেন, বছরের পর বছর সেতুটি বেহাল অবস্থায় পড়ে আছে। মাঝে মাঝে মাপজোখ করতে এলেও পরে আর কোনো খোঁজখবর থাকে না। নৌকা চলাচলের সময় পিলারে ধাক্কা লেগে সেতুটি আরও দুর্বল হয়ে যাচ্ছে। তবে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।খিরাচক গ্রামের দিনমজুর মনসুর আলী জানান, সেতুর কারণে গ্রামে গাড়ি আনা যায় না। রোগীকে হাসপাতালে নিতে হলে হেঁটে বা কোলে করে নিতে হয়, যা ভীষণ কষ্টকর। একই এলাকার আমেনা বেগম বলেন, অসুস্থ রোগী কিংবা গর্ভবতী নারীকে সময়মতো হাসপাতালে নিতে না পারায় অনেক সময় মৃত্যুর ঝুঁকি তৈরি হয়।এলাকার আরেক বাসিন্দা আবুল হোসেন বলেন, সেতুর চারটি পিলারের মধ্যে একটি নেই, বাকিগুলোর অবস্থাও খুবই খারাপ। মানুষজন ভয়ে সেতুতে না গিয়ে নৌকা ব্যবহার করতে বাধ্য হয়।খিরাচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান জানান, প্রতিদিন তাঁর স্কুলের শিশুরা জীবন ঝুঁকি নিয়ে সেতুটি পার হয়। কোনো বিকল্প পথ নেই। প্রশাসনের কাছে বারবার জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সিয়াম বলে, ব্রিজে উঠলেই ভয় লাগে। কাঁপে, মনে হয় পড়ে যাব। আরেক ছাত্রী সাবিকুন নাহার জানায়, পিলারগুলো ভেঙে গেছে। আমরা ভয় পাই। কেউ দেখে না কেন?এ বিষয়ে ভাওরখোলা ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, সেতুটি বিদেশি ফান্ডে হওয়ার কথা ছিল কিন্তু সেটি আর হয়নি। পুরো ভাওরখোলা, গোবিন্দপুরসহ ২০-২৫ গ্রামের মানুষ এ সেতুর কারণে দুর্ভোগে আছে। বিকল্প ব্যবস্থা না থাকায় গোবিন্দপুরের মানুষ টিএনটি মোড় হয়ে উপজেলায় যেতে বাধ্য হচ্ছে। আমি উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। সরকার দ্রুত নতুন সেতু নির্মাণ করলে মানুষের অনেক উপকার হবে।মেঘনা উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মিয়াজ উদ্দিন সময়ের কণ্ঠস্বরকে বলেন, সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। শুধু এটিই নয়, কাছাকাছি আরেকটি সেতুও জরাজীর্ণ, সেখানে বাঁশের সাঁকো ব্যবহার হচ্ছে। আমরা প্রস্তাবনা পাঠিয়েছি। আশা করি খুব দ্রুত প্রকল্প অনুমোদন হয়ে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে বাংলা নববর্ষের শোভাযাত্রার প্রথম উদ্যোক্তা ভাস্কর শামীমকে সংবর্ধনা
যশোরে বাংলা নববর্ষের শোভাযাত্রার প্রথম উদ্যোক্তা ভাস্কর শামীমকে সংবর্ধনা

উৎসব-আনন্দ আর বর্ণিল আয়োজনে নতুন বছরকে স্বাগত জানিয়েছে যশোর। ১৪৩২ বরণ করতে আজ সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১০টার দিকে Read more

বিক্ষোভকারীদের আগুনে নেপালের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী নিহত
বিক্ষোভকারীদের আগুনে নেপালের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী নিহত

নেপালে বিক্ষোভকারীদের দেওয়া আগুনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর নিহত হয়েছেন।সংবাদমাধ্যম খবরহাব জানায়, মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) আন্দোলনকারীরা Read more

ডেঙ্গু নিয়ে আরও ৬৫৯ জন হাসপাতালে
ডেঙ্গু নিয়ে আরও ৬৫৯ জন হাসপাতালে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৬৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শনিবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের Read more

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

স্মার্টফোন ও কম্পিউটারের ওপর থেকে শুল্ক বাদ দেয়ার পর আজ সোমবার (১৪ এপ্রিল) বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। এর আগে বিভিন্ন Read more

পঞ্চগড়ে কাভার্ডভ্যানে পাচারকালে ১২ হাজার কেজি চা জব্দ
পঞ্চগড়ে কাভার্ডভ্যানে পাচারকালে ১২ হাজার কেজি চা জব্দ

পঞ্চগড় সদর উপজেলায় নিয়ম না মেনে চা পরিবহনের অভিযোগে ২৪৬ বস্তা চা জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী ও বাংলাদেশ চা Read more

খুলনায় যুবককে গুলি করে হত্যা
খুলনায় যুবককে গুলি করে হত্যা

খুলনার রূপসায় সোহেল হাওলাদার (৪৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন