রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে এ ধন্যবাদ জানান তিনি। তাতে ইউক্রেন যুদ্ধ এবং দুই দেশের পারস্পরিক সম্পর্কের প্রসঙ্গও উঠে আসে।সোমবার (১৮ আগস্ট) মধ্যরাতে দেওয়া পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘আমার বন্ধু, প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ; তার ফোনকলের জন্য এবং আলাস্কাতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার সাম্প্রতিক সাক্ষাতের অন্তর্দৃষ্টি আমাকে জানানোর জন্য। ভারত ক্রমাগত ইউক্রেন দ্বন্দ্বের একটি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে এবং এ ব্যাপারে সব প্রচেষ্টা সমর্থন করেছে। আমি আসন্ন দিনগুলোতে আমাদের অব্যাহত পারস্পরিক সহযোগিতা প্রত্যাশা করছি।’এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেন। সোমবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মোদি টেলিফোনালাপে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।তিনি বলেছেন, এই যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন এবং ভারত এ ব্যাপারে পূর্ণ সমর্থন দিতে প্রস্তুত। পাশাপাশি মোদি ও পুতিন দ্বিপাক্ষিক সহযোগিতার নানা বিষয় নিয়েও আলোচনা করেছেন। দুই নেতা ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার ব্যাপারে একমত হয়েছেন।১০ দিন আগেও পুতিন ও মোদির মধ্যে ফোনালাপ হয়েছিল। সে সময় বৈশ্বিক বাণিজ্য অনিশ্চয়তা নিয়ে আলোচনা হয়, বিশেষত ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক আরোপের প্রেক্ষাপটে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পহেলা বৈশাখের মোটিফ বানানো শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন
পহেলা বৈশাখের মোটিফ বানানো শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন

পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতের কোনো এক সময় সদর উপজেলার Read more

প্রতিমা বিসর্জনে নৌকাডুবি, নিখোঁজের পর মিললো দুই মরদেহ
প্রতিমা বিসর্জনে নৌকাডুবি, নিখোঁজের পর মিললো দুই মরদেহ

গাজীপুরের কালিয়াকৈরে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের সময় তুরাগ নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (০৪ Read more

খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে নিরাপত্তায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন
খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে নিরাপত্তায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফন ঘিরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা Read more

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় একজন গ্রেফতার
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় একজন গ্রেফতার

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় আফজাল হোসেন (৫৮) নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত Read more

লঘুচাপের প্রভাবে উপকূলের অতিভারী বৃষ্টিপাত, সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত
লঘুচাপের প্রভাবে উপকূলের অতিভারী বৃষ্টিপাত, সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত

পশ্চিম বঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করায় উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। আর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর Read more

ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ আবারও বাড়াল পাকিস্তান
ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ আবারও বাড়াল পাকিস্তান

ভারত এবং ভারতের সঙ্গে সম্পর্কিত সব ধরনের উড়োজাহাজ ও এয়ারক্রাফটের জন্য নিজেদের আকাশ সীমা বন্ধের মেয়াদ আরও বাড়িয়েছে পাকিস্তান। দেশটির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন