ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে ট্রাম্প জানান, হোয়াইট হাউজে তাদেরকে পাওয়াটা সম্মানের। রাশিয়া-ইউক্রেন সংঘাতের বিষয়ে তিনি বলেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়গুলো মেনে নেবে রাশিয়া।সোমবার (১৮ আগস্ট) ইউরোপের নেতাদের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প এসব মন্তব্য করেন। এ সময়, উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ আরও অনেকে।বৈঠকে ট্রাম্প জানান, শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনার পর তার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে, শান্তি অর্জন নাগালের মধ্যেই রয়েছে। তবে অবিলম্বে যুদ্ধবিরতি তার প্রথম চাওয়া হলেও এই মুহূর্তেই এটি হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।ট্রাম্প বলেন, উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে পুতিন ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়গুলো রাশিয়া মেনে নেবে বলে সম্মতি দিয়েছেন। স্থায়ী শান্তি নিয়ে আমরা যখন কাজ করছি তখন আমাদের সবার চাওয়াই থাকবে অবিলম্বে যুদ্ধবিরতি। এটা হতেও পারে। তবে, এই মুহূর্তেই এটা হচ্ছে না।এদিকে বৈঠকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, রাশিয়া, ইউক্রেন ও আমেরিকার সম্ভাব্য ত্রি-পাক্ষিক বৈঠক এবং ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া ঐতিহাসিক পদক্ষেপ হতে যাচ্ছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক মেয়র তাপসের ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক মেয়র তাপসের ব্যাংক হিসাব অবরুদ্ধ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নুর তাপসের তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ অক্টোবর) Read more

ফরিদপুরে এনসিপির সমাবেশ উপলক্ষে নিরাপত্তা জোরদার
ফরিদপুরে এনসিপির সমাবেশ উপলক্ষে নিরাপত্তা জোরদার

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পথসভা আয়োজনের প্রস্তুতি চলছে। সমাবেশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। সমাবেশস্থলের আশপাশে মোতায়েন Read more

ভেনেজুয়েলার পর এবার ট্রাম্পের নজর যে ৫ দেশ
ভেনেজুয়েলার পর এবার ট্রাম্পের নজর যে ৫ দেশ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক অভিযান চালিয়ে আটক করার পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির উচ্চাকাঙ্ক্ষা এক নতুন মাত্রায় Read more

গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ৭৫ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ৭৫ ফিলিস্তিনি নিহত

ঈদের দ্বিতীয় দিনেও গাজায় ইসরায়েলি বর্বর হামলায় একই পরিবারের ১৬ সদস্যসহ অন্তত ৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।শনিবার (০৭ জুন) আলজাজিরার এক Read more

আরও এক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ বশিরউদ্দিন
আরও এক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ বশিরউদ্দিন

বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শেখ বশিরউদ্দীন।মঙ্গলবার (১৫ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের এক Read more

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাতকানিয়া সাংবাদিক সমিতি। মঙ্গলবার (২১ মে) দুপুরে কক্সবাজারে অনুষ্ঠিত এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন