পেটের মধ্যে গজ ব্যান্ডেজ রেখেই সেলাই করায় এক মাস যন্ত্রনায় ছটফট করে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পাবনার মুনজিলা খাতুন (১৮)। তিনি পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত বারইপাড়া গ্রামের মো. আব্দুল্লাহর স্ত্রী ও আতাইকুলা থানার শাঁখারীপাড়া গ্রামের মো. মোহামিন উদ্দিনের মেয়ে।রবিবার (১৮ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মুনজিলা। চিকিৎসকের গাফিলতিতে তার মৃত্যু হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছেন।মুনজিলার পারিবারিক সূত্র জানায়, সিজারিয়ান অপারেশনের জন্য গত ২৭ জুলাই পাবনা শহরের হাসপাতাল রোডের দীপা ক্লিনিকে ভর্তি করা হয় মুনজিলা খাতুনকে। পাবনা জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ডা. নাজিয়া স্মরনীকা তার সিজারিয়ান অপারেশন করেন। অপারেশনের সময় কর্তব্যরত চিকিৎসক ডা. নাজিয়া ভুলে মুনজিলার পেটের মধ্যে গজ ও ব্যান্ডেজ রেখে সেলাই করে দেন। ২০ দিন পর ১৬ আগস্ট পেট ফুলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুনজিলাকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে তিনি মারা যান।মুনজিলার বাবা শাঁখারীপাড়া গ্রামের মো. মোহামিন উদ্দিন বলেন, ‘ডা. সিজার করার সময় তার পেটের মধ্যে গজ ব্যান্ডেজ রেখেই সেলাই করে দেন।’ক্লিনিকের মালিক দোলোয়ার হোসেন তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘রোগী ক্লিনিক থেকে সুস্থ হয়ে বাড়ি গেছে। গ্রামের মানুষ হওয়ায় তারা সেনিটারি ন্যাপকিনের বদলে ন্যাকরা ব্যবহার করেছে। ফলে তা ভেতরে ঢুকে পড়ায় রোগীর মৃত্যু ঘটতে পারে।’এ বিষয়ে ডা. নাজিয়া স্মরনীকার সঙ্গে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পাবনার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘বিষয়টি তাদের নজরে এসেছে। তাই তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেলদুয়ারে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান
দেলদুয়ারে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান

টাঙ্গাইলের দেলদুয়ারে ধলেশ্বরী নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে (২২ ডিসেম্বর) উপজেলার দেওলী ইউনিয়নের তেঘরী Read more

হত্যা মামলায় মমতাজ ৪ দিনের রিমান্ডে
হত্যা মামলায় মমতাজ ৪ দিনের রিমান্ডে

জুলাই ছাত্র-জানতার আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মো. সাগরকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ Read more

যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ আটকে দিচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ আটকে দিচ্ছে ইসরায়েল: জাতিসংঘ

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েল ত্রাণ আটকে দিচ্ছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। সংস্থাটি জানায়, ১০ অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল গাজায় Read more

৭ মিনিটের অভিযানে ল্যুভর থেকে যেভাবে ৮ রত্ন চুরি হলো
৭ মিনিটের অভিযানে ল্যুভর থেকে যেভাবে ৮ রত্ন চুরি হলো

অন্য স্বাভাবিক দিনের মতোই রোববার সকালে দর্শনার্থীদের জন্য ল্যুভর জাদুঘরের দরজা খোলা হয়। এর ঠিক আধা ঘণ্টা পর ভবনের দক্ষিণ Read more

বিশ্বে ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাচ্ছে ফিলিস্তিনি খেজুর, উৎপাদনে রেকর্ড
বিশ্বে ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাচ্ছে ফিলিস্তিনি খেজুর, উৎপাদনে রেকর্ড

চলতি বছর রেকর্ড পরিমাণ খেজুর উৎপাদন করেছে ফিলিস্তিন। ২০২৫ মৌসুমে দেশটিতে প্রায় ২৫ হাজার ৩০০ টন খেজুর উৎপাদিত হয়েছে, যা Read more

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১ সেপ্টেম্বর)
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১ সেপ্টেম্বর)

আজ সোমবার (১ সেপ্টেম্বর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ-নেদারল্যান্ডস মুখোমুখি হবে আজ। বাংলাদেশ হকি দল এশিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন