ক্ষুদ্রঋণভিত্তিক প্রতিষ্ঠান আম্বালা ফাউন্ডেশনের ৩২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৩ বছর মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২ আগস্ট) বিকেলে রাজধানীর শ্যামলীতে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এই সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভাইস-চেয়ারপারসন রাজিয়া সুলতানা।বার্ষিক সাধারণ সভায় ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন আম্বালা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরিফ সিকদার। পরে তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভা শেষে তিন বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোহাম্মদ এনামুল ইসলাম খান সভাপতি, মো. মমতাজ উদ্দিন চৌধুরী সহ-সভাপতি, আরিফ সিকদার মহাসচিব এবং মো. ইকবাল হোসেন অর্থসচিবসহ মোট সাত সদস্য নির্বাচিত হন। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন এ. এম সাইফুল হাসান। তাকে সহায়তা করেন সদস্য পলাশ মল্লিক।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বড় জয়ে ওয়ানডে সিরিজও লঙ্কানদের
বড় জয়ে ওয়ানডে সিরিজও লঙ্কানদের

শ্রীলংকার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ড্র করার পর দ্বিতীয়টিতে হেরেছিল বাংলাদেশ। ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর এবার Read more

সৌদির তেল শোধনাগারে ফের ইরানের মিসাইল হামলা
সৌদির তেল শোধনাগারে ফের ইরানের মিসাইল হামলা

ইসরাইলের পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলোতে সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিসহ বিভিন্ন অবকাঠামোয় হামলা অব্যাহত রেখেছে ইরান। এর অংশ হিসেবে নতুন করে Read more

বাকৃবির গবেষণা প্রকল্পের চুরি হওয়া ১৪ ভেড়ার মধ্যে ৪ ভেড়া উদ্ধার
বাকৃবির গবেষণা প্রকল্পের চুরি হওয়া ১৪ ভেড়ার মধ্যে ৪ ভেড়া উদ্ধার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষণা প্রকল্পের উন্নত ‘দরপার’ ও ‘গাড়ল’ ভেড়া জাতের চুরি হওয়া ১৪টি ভেড়ার মধ্যে ৪টি উদ্ধার করেছে Read more

সামাজিক মাধ্যমে ‘পাকিস্তানপন্থি’ পোস্টের অভিযোগে ভারতে গ্রেফতার শতাধিক মানুষ
সামাজিক মাধ্যমে ‘পাকিস্তানপন্থি’ পোস্টের অভিযোগে ভারতে গ্রেফতার শতাধিক মানুষ

ভারত আর পাকিস্তানের মধ্যে চূড়ান্ত সংঘাতের আবহাওয়ায় 'ভারত-বিরোধী' এবং 'পাকিস্তানের সমর্থনে' পোস্ট করায় অনেক রাজ্যেই গ্রেফতারি চলছে।

আনোয়ারার রায়পুরে ঢেউয়ের আঘাতে উপকূলে আটকে পড়ল জাহাজ
আনোয়ারার রায়পুরে ঢেউয়ের আঘাতে উপকূলে আটকে পড়ল জাহাজ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের বেরিবাঁধ এলাকায় প্রবল সাগর ঢেউয়ের কারণে একটি জাহাজ আটকে পড়েছে। শুক্রবার (৩০ মে) দিবাগত রাত দেড়টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন