গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পশ্চিম পাড়া এলাকায় সোমবার (১৮ আগস্ট) সকালে আবাসিক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ।জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের চন্দ্রা জোনাল ম্যানেজার মো. আসাদুজ্জামান আজাদ, জরুরি চন্দ্রা জোনাল ম্যানেজার আমিনুর রহমান, উপসহকারী প্রকৌশলী আসাদ হাওলাদার ও আতাউর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা।অভিযানে ৫টি বাড়ি ও ২০টি বহুতল ভবনের অবৈধ ৫টি রাইজার জব্দ, ২৬০টি চুলার সংযোগ বিচ্ছিন্ন এবং প্রায় সাড়ে তিনশ’ ফিট গ্যাস পাইপ উদ্ধার করা হয়। এ সময় মাজির উদ্দিন নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।তিতাস গ্যাসের চন্দ্রা জোনাল ম্যানেজার মো. আসাদুজ্জামান আজাদ জানান, আজকের অভিযানে প্রায় ৫ হাজার ৪৬০ ঘনফুট গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দীর্ঘদিন ধরে একটি মহল গোপনে বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে সরকারের লাখ লাখ টাকার ক্ষতি করছিল। এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যার চেষ্টা
মুন্সিগঞ্জে শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যার চেষ্টা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় শ্বশুরবাড়িতে অবস্থানকালে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে জলিল বেপারী (৪০) নামে এক ব্যক্তি গাছে উঠে আত্মহত্যার চেষ্টা Read more

লিটনের ফিফটিতে বাংলাদেশের দাপুটে জয়
লিটনের ফিফটিতে বাংলাদেশের দাপুটে জয়

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়ে দাপুটে এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দারুণ এই জয়ের ফলে এশিয়া Read more

নাটোরে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ২
নাটোরে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ২

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও Read more

বেপরোয়া মোটরসাইকেল আরোহীর ধাওয়ায় প্রাণ গেল চিকিৎসকের
বেপরোয়া মোটরসাইকেল আরোহীর ধাওয়ায় প্রাণ গেল চিকিৎসকের

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া ও উচ্ছৃঙ্খল মোটরবাইক আরোহীদের ধাওয়ার মুখে হৃদরোগে আক্রান্ত হয়ে এক চিকিৎসক মারা গেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) লাকসামের Read more

এশিয়া কাপ খেলতে ভারতে যাচ্ছে বাংলাদেশ হকি দল
এশিয়া কাপ খেলতে ভারতে যাচ্ছে বাংলাদেশ হকি দল

ভারত ও পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের জেরে শেষ মুহূর্তে এশিয়া কাপ হকি থেকে নাম সরিয়ে নিয়েছে পাকিস্তান। তাদের অনুপস্থিতিতে নতুন করে Read more

যুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থা ধ্বংস করছে: জার্মানির প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থা ধ্বংস করছে: জার্মানির প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে দেশটির পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করেছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক-ওয়াল্টার স্টেইনমায়ার। তিনি বিশ্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন