কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া ও উচ্ছৃঙ্খল মোটরবাইক আরোহীদের ধাওয়ার মুখে হৃদরোগে আক্রান্ত হয়ে এক চিকিৎসক মারা গেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) লাকসামের বিজরা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত চিকিৎসকের নাম মো. নাজমুল হাসান আখন্দ। তিনি কুমিল্লা নগরীর বাদুড়তলা এলাকার বাসিন্দা ও চর্মরোগ বিশেষজ্ঞ ছিলেন।স্বজনরা অভিযোগ করে জানান, বুধবার চাঁদপুর জেলার শাহরাস্তি থেকে রোগী দেখে কুমিল্লায় ফিরছিলেন নাজমুল হাসান। পথে লাকসামের বিজরায় দুটি মোটরবাইকে থাকা কয়েকজন আরোহী তার প্রাইভেটকারকে ধাওয়া করে। এ সময় তারা গাড়িতে আঘাত করলে লুকিং গ্লাস ভেঙে যায়। নাজমুল হাসান গাড়ি চালিয়ে সামনে যাওয়ার চেষ্টা করলে গাড়ির ভেতরই অসুস্থ হয়ে পড়েন।পরে স্থানীয় এক যুবক অসুস্থ অবস্থায় তাকে কুমিল্লা নগরীর বাদুড়তলায় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, ধাওয়ার মুখে আতঙ্কিত হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নাজমুলের মৃত্যু হয়েছে।লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন, ‘সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে নিহত ব্যক্তি গাড়ি চালানোর সময় মোটরসাইকেল আরোহীদের চাপ দিয়েছিলো। এতে তারা ক্ষিপ্ত হয়ে ঐ চিকিৎসককে ধাওয়া করে। পরে এক পর্যায়ে তিনি হার্ট অ্যাটাক করার কারণে মারা যান বলে ধারণা করছি। এখন পর্যন্ত নিহতের পরিবার কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে আমরা ব্যবস্থা নেব।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ভুল স্বীকার না করলে জনগণ আ.লীগকে ক্ষমা করবে না’
‘ভুল স্বীকার না করলে জনগণ আ.লীগকে ক্ষমা করবে না’

আওয়ামী লীগ নিজেদের ভুল স্বীকার না করলে জনগণ তাদের ক্ষমা করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার Read more

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত রোগী ২০ হাজার ছাড়িয়েছে
চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত রোগী ২০ হাজার ছাড়িয়েছে

দেশে গত একদিনে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত (একদিনে)  এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে Read more

ঢাকার আবহাওয়া নিয়ে যা জানাল অধিদপ্তর
ঢাকার আবহাওয়া নিয়ে যা জানাল অধিদপ্তর

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল Read more

যুক্তরাষ্ট্রের হামলার পর যে হুঁশিয়ারি বার্তা দিলেন খামেনি
যুক্তরাষ্ট্রের হামলার পর যে হুঁশিয়ারি বার্তা দিলেন খামেনি

তেল আবিব-তেহরানের সংঘাতের মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ কথা ঘোষণা করেছেন। স্থানীয় সময় Read more

বিসিবি নির্বাচনে অংশ না নিতে বুলবুলকে হুমকি!
বিসিবি নির্বাচনে অংশ না নিতে বুলবুলকে হুমকি!

ক্রীড়াঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন। আগামী ৪ অক্টোবর অনুষ্ঠেয় এই নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক অধিনায়ক Read more

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগেই অধিকাংশ অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে এমন আশা প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন