যশোরে কোটি টাকা মূল্যের পাঁচটি সোনার বারসহ দুই পাচারকারী ধরা পড়েছে। সোমবার (১৮ আগস্ট) সদরের হামিদপুর বাসস্ট্যান্ড থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাদের গ্রেফতার করে। তারা হলেন রাজবাড়ীর সজ্জনকান্দা গ্রামের আব্দুল গনি সরদারের ছেলে আব্দুল হালিম (২৭) ও শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার শুভগ্রামের নান্নু মাতবরের ছেলে শহিদুল ইসলাম (২৯)।বিজিবি জানিয়েছে, গোপন খবরের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি টহল দল বেলা সাড়ে ৯ টার দিকে অভিযান চালিয়ে উল্লিখিত দুই পাচারকারীকে গ্রেফতার করে। এ সময় তাদের দুইজনের প্যান্টের পকেটে লুকিয়ে রাখা ৫টি সোনার বার উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে নগদ ১৫ হাজার ৭৩০ টাকা ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা সোনার বর্তমান মূল্য ১ কোটি ২২ লাখ ২৫ হাজার টাকা। দুই পাচারকারীর বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা মেডিকেলে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নারী
ঢাকা মেডিকেলে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নারী

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিয়েছেন প্রিয়া নামে এক নারী। নবজাতকদের মধ্যে ৩ জন ছেলে ও Read more

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাবেক বিএনপি নেতা ও বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম কর্তৃক ছাত্রদলের সাবেক নেতার বাবা কে হত্যা চেষ্টার Read more

শহীদ হাদির মায়ের চিকিৎসার খোঁজ নিলেন জামায়াত আমির
শহীদ হাদির মায়ের চিকিৎসার খোঁজ নিলেন জামায়াত আমির

শহীদ শরিফ ওসমান বিন হাদির অসুস্থ মায়ের চিকিৎসার খোঁজখবর নিতে রাজধানীর একটি হাসপাতালে গেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।মঙ্গলবার (৩০ Read more

পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে পাকিস্তান, জানালেন ট্রাম্প
পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে পাকিস্তান, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যেসব দেশ ‘পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে’ তাদের মধ্যে পাকিস্তানও আছে। সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ Read more

দেশে ফিরেছেন ৫১৬১৫ হাজি
দেশে ফিরেছেন ৫১৬১৫ হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বুধবার (২৫ জুন) রাত পর্যন্ত দেশে ফিরেছেন ৫১ হাজার ৬১৫ জন হাজি। বৃহস্পতিবার Read more

ব্রাজিল কোচ আনচেলত্তির এক বছরের কারাদণ্ড
ব্রাজিল কোচ আনচেলত্তির এক বছরের কারাদণ্ড

এক বছরের কারাদণ্ড পেয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। পাশাপাশি তাকে ৩ লাখ ৮৬ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে। বুধবার (৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন