কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও আওয়ামী যুবলীগ নেতা রফিকুল ইসলাম লিটন (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার শ্রীরামদী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম লিটন ওই এলাকার মৃত আব্দুস সালাম লালু মিয়ার ছেলে এবং পাকুন্দিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি।পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পাকুন্দিয়া এলাকায় খুনের উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে ছাত্র-জনতার উপর হামলা ও সহযোগিতার অপরাধে গত বছরে পাকুন্দিয়া থানায় দায়ের করা মামলায় রফিকুল ইসলাম লিটনকে গ্রেপ্তার করা হয়।জানা যায়, শীর্ষ সন্ত্রাসী লিটনের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলযজ্ঞসহ বিভিন্ন অপরাধে থানায় বেশ কয়েকটি অভিযোগ রয়েছে; এমনকি নারী কেলেংকারির সাথেও জরিত সে। পাশাপাশি অন্যের জমি দখল করা, মসজিদ ও মাদ্রাসার হুজুরদের বিভিন্ন সময়ে হামলা করে গুরুতর আহত করার অপরাধের তার বিরুদ্ধে মামলা রয়েছে। এমনকি পতিত আওয়ামী লীগ সরকারের ক্ষমতা প্রভাব কাটিয়ে অন্যের জমি জোর জবরদস্তি করে রাতের আঁধারে ঈদগাহ মাঠের সাথে সংযুক্ত করা, ঈদগাহ মাঠ ও মসজিদ কমিটির জোর জবরদস্তি পছন্দ অনুযায়ী কমিটি গঠন করার জন্য তার একটি নিজস্ব বাহিনী ছিল। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাকুন্দিয়া পৌর এলাকার ১ নং শ্রীরামদী কেন্দ্রে বিএনপি নেতাকর্মীদের প্রশাসন দিয়ে বাড়িছাড়া করে রাতভর ভোট ডাকাতির অভিযোগ রয়েছে। এছাড়াও গত ২০২১ সালের পাকুন্দিয়া পৌর নির্বাচনের কেন্দ্র দখল করে নৌকার প্রার্থী নজরুল ইসলাম বিজয়ী করতে মোবাইল ফোনের প্রার্থী এড. জালাল উদ্দিনের কর্মী সমর্থকদের উপর তার নেতৃত্বে হামলা হয়। এছাড়াও ফ্যাসিস্ট সরকারের আমলে পুলিশের সাবেক আইজিপি কিশোরগঞ্জ ২ আসনে আওয়ামী মনোনীত এমপি নূর মোহাম্মদের ছত্রছায়ায় সে এলাকাবাসীদের জিম্মি করে নানা অপকর্ম করেছে।এমনকি মসজিদের কমিটির সাধারণ সম্পাদক হয়ে (কিশোরগঞ্জ-টোক) সড়ক ও জনপথের ভূমি অধিগ্রহনের মসজিদের ক্ষতিপূরণের টাকা নিজ একাউন্টে নিয়ে মসজিদ নির্মাণে টাকা না দেওয়ার অভিযোগ আছে।এলাকাবাসী জানায়, মসজিদের টাকা তার একাউন্টে নিয়ে গেলে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজ থেমে পড়ে। মসজিদে নামাজ না পড়তে পেরে পাশের একটি ফুরকানিয়া মাদ্রাসায় পড়তে হচ্ছে মুসুল্লিদের। এলাকায় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বিভিন্ন সেক্টরে সারা বছর চাঁদাবাজি করায় তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে থানায় অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ভুক্তভোগীরা। ফ্যাসিস্ট সরকারের আমলে তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও প্রশাসন মামলা নেয়নি পুলিশের সাবেক আইজিপির আস্থাভাজন থাকায়।পাকুন্দিয়া থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ সুজায়েত হোসেন রফিকুল ইসলাম লিটনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ সময় চেষ্টার পর কুখ্যাত এই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করতে পেরেছি। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলার আসামি সে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিদায়বেলায় ছেলের সঙ্গে কী কথা হলো খালেদা জিয়ার
বিদায়বেলায় ছেলের সঙ্গে কী কথা হলো খালেদা জিয়ার

ঢাকার উদ্দেশে যাত্রা করার জন্য যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে পৌঁছার পর বিদায় ক্ষণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ছেলে তারেক রহমানকে ছেড়ে Read more

মাত্র ৭ দিনে পাসপোর্ট হাতে পাবেন যেভাবে
মাত্র ৭ দিনে পাসপোর্ট হাতে পাবেন যেভাবে

ই-পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া আরো সহজ এবং সম্পূর্ণরূপে কাগজবিহীন করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ Read more

গরু নিয়ে যাওয়া সেই স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার
গরু নিয়ে যাওয়া সেই স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার

ঝালকাঠিতে পাওনা টাকা আদায়ের জন্য অসহায় এক নারীর গরু নিয়ে যাওয়া সেই স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) Read more

২ মে: নামাজের সময়সূচি
২ মে: নামাজের সময়সূচি

 যতই ব্যস্ততায় থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াক্তে নামাজ পড়া হলেও মিরাজের Read more

অবৈধ বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধ করছে সৌদি: আসিফ নজরুল
অবৈধ বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধ করছে সৌদি: আসিফ নজরুল

সৌদি আরব ও জর্ডানে অবস্থানরত অবৈধ বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে সৌদি আরব বৈধতা দেওয়ার Read more

‘৩৬ দিনে নয়, দীর্ঘ ১৬ বছরের আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়েছে’
‘৩৬ দিনে নয়, দীর্ঘ ১৬ বছরের আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়েছে’

জুলাই-আগস্টের আন্দোলন এবং গত ১৬ বছরের স্বৈরাচারবিরোধী সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন, গুম হয়েছেন, বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন কিংবা স্থায়ী অঙ্গহানি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন