মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ সোমবার (১৮ আগস্ট) পৃথক প্রজ্ঞাপনে এসব পদে রদবদল করেছে।জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান রেহেনা পারভীনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের পদটি সচিব পদমর্যাদার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফকে সচিব পদে পদোন্নতি দিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।আর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেনকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে বদলি করা হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যমুনাপাড়ের প্রাথমিক শিক্ষার্থীরা ফিডিং সুবিধা থেকে বঞ্চিত, ক্ষুব্ধ অভিভাবকরা
যমুনাপাড়ের প্রাথমিক শিক্ষার্থীরা ফিডিং সুবিধা থেকে বঞ্চিত, ক্ষুব্ধ অভিভাবকরা

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে দেশের ১৫০টি উপজেলায় ফিডিং কর্মসূচি চালু করেছে সরকার। তবে সিরাজগঞ্জ জেলার যমুনা নদী বিধ্বস্ত Read more

ফ্রান্সে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই ১৭ হাজার হেক্টর বনভূমি
ফ্রান্সে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই ১৭ হাজার হেক্টর বনভূমি

দক্ষিণ ফ্রান্সের ‘অড অঞ্চলে’ কয়েক দিন ধরে ছড়িয়ে পড়া দাবানল এখন ভয়াবহ রূপ নিয়েছে। দাউ দাউ করে জ্বলছে পাহাড়-জঙ্গল, ছাই Read more

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ‘পুরস্কার নয়, অধিকার’: জাতিসংঘ মহাসচিব
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ‘পুরস্কার নয়, অধিকার’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য ‘জরুরি, সুনির্দিষ্ট, অপরিবর্তনীয় পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে Read more

ময়মনসিংহে ৪৭ বোতল বিদেশি মদসহ ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার
ময়মনসিংহে ৪৭ বোতল বিদেশি মদসহ ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় অভিযান চালিয়ে ৪৭ বোতল বিদেশি মদসহ ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাদের মধ্যে একজন উপজেলা ছাত্রদলের Read more

স্থায়ী বেড়িবাঁধ না থাকায় উপকূলীয় অঞ্চলের মানুষের কাটেনি আতঙ্ক
স্থায়ী বেড়িবাঁধ না থাকায় উপকূলীয় অঞ্চলের মানুষের কাটেনি আতঙ্ক

আজ ভয়াল ২৯ এপ্রিল। ১৯৯১ সালের এইদিনে ঘূর্ণিঝড় ও জলোচ্ছাসে লন্ডভন্ড করে বিরানভূমিতে পরিণত হয়েছিল বৃহত্তর চট্টগ্রামের উপকূলীয় অঞ্চল। এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন