চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাগর মণ্ডল (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।রবিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাগর মণ্ডল একই গ্রামের আবদার মণ্ডলের ছেলে।আজ সোমবার র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের একটি অভিযানিক দল রবিবার সন্ধ্যায় জীবননগর উপজেলার কাশিপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।অভিযানকালে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাগর মণ্ডল নামের এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও হস্তান্তর করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঁচতে চায় অবুঝ শিশু হাসিবুল্লাহ, প্রয়োজন ১ লক্ষ টাকা
বাঁচতে চায় অবুঝ শিশু হাসিবুল্লাহ, প্রয়োজন ১ লক্ষ টাকা

হঠাৎ প্রচন্ড চিৎকার করে বুক চেপে ধরে অজ্ঞান হয়ে যায় অবুঝ শিশু হাসিবুল্লাহ(২)! ফুটফুটে শিশুটি যখন প্রচন্ড যন্ত্রনায় অজ্ঞান হয় Read more

রাকসু নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে শতাধিক ইস্পাতের ব্যালট বাক্স
রাকসু নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে শতাধিক ইস্পাতের ব্যালট বাক্স

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু ও নিরাপদ করতে তৈরি করা হচ্ছে ১০২টি ইস্পাতের ব্যালট বাক্স। Read more

যশোরে সিএনজি-ট্রলির সংঘর্ষে নিহত ১, আহত ৩
যশোরে সিএনজি-ট্রলির সংঘর্ষে নিহত ১, আহত ৩

যশোর চৌগাছা সড়কের সদর উপজেলার জগহাটির রুলপাড়ায় সিএনজি- ট্রলির সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৩ Read more

চুয়াডাঙ্গায় মাঠ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
চুয়াডাঙ্গায় মাঠ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় আলমগীর হোসেন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের সুরতহল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে Read more

বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৫৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন