মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য রোববার রাতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।জেলেনস্কি জানিয়েছেন, সব পক্ষই যুদ্ধের দ্রুত অবসান চায়। একই সঙ্গে তিনি স্থায়ী শান্তির আহ্বান জানান।জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেন, ‘আমরা সবাই দ্রুত এবং নির্ভরযোগ্যভাবে এই যুদ্ধের অবসান ঘটানোর দৃঢ় ইচ্ছা পোষণ করি।’ খবর এএফপির।তিনি সোমবার ইউরোপীয় নেতাদের একটি দলসহ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন।আলাস্কায় ট্রাম্প-পুতিন শীর্ষ বৈঠক ইউক্রেন ইস্যুতে কোনো চুক্তি ছাড়াই শুক্রবার শেষ হওয়ার তিন দিন পর ওয়াশিংটনে জেলেনস্কির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র-রাশিয়া শীর্ষ বৈঠকের পরের দিন শনিবার জেলেনস্কি কিয়েভের ইউরোপীয় মিত্রদের আলোচনার প্রতিটি পর্যায়ে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়া যুদ্ধবিরতি মেনে নিতে অস্বীকৃতি জানানোর ফলে যুদ্ধের অবসান প্রক্রিয়াকে জটিল করছে। ফলে তিন বছরেরও বেশি সময় ধরে চলমান সংঘাতের অবসানের প্রচেষ্টা জটিল হয়ে উঠছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসীর মৃত্যু
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসীর মৃত্যু

গ্রিসের লেসবোস দ্বীপের উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে অন্তত চার জনের মৃত্যু হয়েছে। নৌকাটিতে মোট ৩৮ জন অভিবাসী ছিলেন।মঙ্গলবার Read more

বিরামপুরে যুবদল নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ
বিরামপুরে যুবদল নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দিনাজপুরের বিরামপুরে গৃহবধূকে (৩৫) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।মঙ্গলবার (২১ Read more

শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা আজ
শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা আজ

রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা আজ শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করবেন। ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে Read more

তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দিলেন জয়শঙ্কর
তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দিলেন জয়শঙ্কর

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে প্রতিবেশী দেশ ভারত। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় Read more

মির্জাপুরে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনে গৃহবধুর মৃত্যু
মির্জাপুরে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনে গৃহবধুর মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনে মিতু সরকার (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপুর Read more

বেনাপোলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
বেনাপোলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

যশোরের বেনাপোলে মোটরসাইকেল দুর্ঘটনায় আপন হোসেন (১৬) ও মিলন হোসেন (১৯) নামে দুই যুবক নিহত হয়েছেন।মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৮টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন