চট্টগ্রামের সীতাকুণ্ডে দশ ঘন্টা ব্যবধানে আরো এক মহিলার (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৮ আগস্ট) সকাল দশটার দিকে উপজেলা সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের আমিন সওদাগরের পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।  এর আগে গতকাল রবিবার (১৭ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে কুমিরা নৌ পুলিশ এক যুবকের (৪০) লাশ উদ্ধার করে ভাটিয়ারী ইউনিয়নের কদম রসুল এলাকার সমুদ্র উপকূল থেকে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের আমিন সওদাগরের পুকুরে সকাল সাতটার দিকে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি স্থানীয়রা জানায় সীতাকুণ্ড থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেন সকাল দশটায়। লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এছাড়াও অজ্ঞাত মহিলার বিষয়ে স্থানীয়রা জানান, দুদিন আগেও অজ্ঞাত মহিলার পরনে থাকা পোশাকে এক মানসিক প্রতিবন্ধী মহিলাকে এলাকায় ঘুরতে দেখেছি। কিন্তু উদ্ধার হওয়া লাশের চেহারা পচন ধরাতে কিছুই বুঝা যাচ্ছে না।লাশ উদ্ধারে গিয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই নূর হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত মহিলাটি দুই থেকে তিন দিন আগে অজ্ঞাত কারণে মারা গেছে। লাশের পাশে একটি থলে পাওয়া যায়। সেখানে একটি ৫০ টাকার নোট ও ৫ টাকার একটি পয়সা এবং কয়েকটি কাপড় পাওয়া যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চীন ও রাশিয়ার প্রচেষ্টা ব্যর্থ, আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞার মুখে ইরান!
চীন ও রাশিয়ার প্রচেষ্টা ব্যর্থ, আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞার মুখে ইরান!

ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে উদ্বেগের প্রেক্ষিতে দেশটির ওপর আবারও কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করতে যাচ্ছে জাতিসংঘ। যদিও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা Read more

আজ কৃতজ্ঞতা প্রকাশের দিন
আজ কৃতজ্ঞতা প্রকাশের দিন

জীবনের প্রত্যেকটি ধাপে কেউ না কেউ আমাদের পাশে দাঁড়ান। এই মানুষগুলো শুভাকাঙ্ক্ষী, মঙ্গল প্রত্যাশী। তাদের ছোট ছোট সহযোগিতায় জীবন সুন্দর Read more

এতিমখানায় ১ জন এতিম, কাগজে ৪০: ওলামা লীগ নেতার চরম প্রতারণা
এতিমখানায় ১ জন এতিম, কাগজে ৪০: ওলামা লীগ নেতার চরম প্রতারণা

বাঁশখালীর উত্তর জলদী শহীদ দেলোয়ার হোছাইন দারুল আরকাম মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানায় একের পর এক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। Read more

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৫
মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৫

মাদারীপুরের শিবচরে পদ্মা রেলস্টেশন সংলগ্ন ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।বৃহস্পতিবার Read more

নোবিপ্রবির সালাম হলে ধূমপান নিষিদ্ধ
নোবিপ্রবির সালাম হলে ধূমপান নিষিদ্ধ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভাষা শহিদ আব্দুস সালাম হলের কমন প্লেসগুলোতে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ক্যান্টিনেও ধূমপানজাতীয় Read more

রিয়ালের প্রস্তাবে ভিনির ‘না’, নতুন চুক্তি নিয়ে বাড়ছে জটিলতা
রিয়ালের প্রস্তাবে ভিনির ‘না’, নতুন চুক্তি নিয়ে বাড়ছে জটিলতা

রিয়াল মাদ্রিদের সাথে ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তি নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা। বেতন নিয়ে রিয়াল মাদ্রিদরে পক্ষ দেওয়া একাধিক প্রস্তাবে সম্মত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন