চট্টগ্রাম নগরের বন্দর থানা পুলিশের ওপর হামলা মামলার প্রধান আসামি যুবলীগ নেতা শাকিলকে (২৫) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর নগরীর বন্দর খালপাড় এলাকা থেকে হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে পুলিশ।রবিবার (১৭ আগস্ট) এ বিষয়ে প্রেস ব্রিফিং করে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আমিরুল ইসলাম। তিনি বলেন, ‘পুলিশের কাজে বাধা দেওয়া এবং পুলিশকে আঘাত করার ঘটনায় প্রধান আসামি সন্ত্রাসী শাকিলকে গ্রেফতার করা হয়েছে।’পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে, তাকে সাথে নিয়ে বন্দর থানাধীন ঈশান মিস্ত্রিরহাটস্থ খালপাড় ‘স’মিলের পরিত্যক্ত টিনশেড ঘর হতে তার অপর সহযোগী মো. আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় আরিফের কাছ থেকে একটি লোহার কিরিচ ও সন্ত্রাসী শাকিলের স্বীকারোক্তি মতে পরিত্যক্ত টিনশেডের কোণে লুকানো অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি ও তিনটি রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এর আগে সোমবার (১১ আগস্ট) রাতে নগরীর বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং ঈশান মিস্ত্রিঘাট খালপাড় এলাকায় ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ১০-১২ জন যুবক তাদের ধাওয়া করে। এসময় অন্যরা সেখান থেকে পিছু হটলেও এসআই আবু সাঈদ রানা মাটিতে পড়ে যান। তখন ধারালো অস্ত্র দিয়ে পুলিশ সদস্য রানার মাথা, গলা, হাত ও পেটে উপর্যুপরি আঘাত করে আসামিরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে পৃথক দুটি মামলা দায়ের করে। এখন পর্যন্ত এ ঘটনায় মোট ৩১ জনকে গ্রেফতারের তথ্য দিয়েছে পুলিশ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীতে খাল থেকে কিশোরের মরদেহ উদ্ধার
আমতলীতে খাল থেকে কিশোরের মরদেহ উদ্ধার

বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের তাফালবাড়িয়া খাল থেকে রিফাত (১২) নামের এক প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৮ Read more

আজ থেকে নোবেল পুরস্কার ঘোষণা শুরু
আজ থেকে নোবেল পুরস্কার ঘোষণা শুরু

চিকিৎসা শাস্ত্রে নোবেলজয়ীর নাম ঘোষণা সোমবার (৬ অক্টোবর) থেকে শুরু হচ্ছে বহুল-কাঙ্ক্ষিত নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। সুইডেনের রাজধানী স্টকহোম Read more

ভারতের বিরুদ্ধে ৬-০ ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তানি বিমানবাহিনী
ভারতের বিরুদ্ধে ৬-০ ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তানি বিমানবাহিনী

পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) কর্মকর্তা সিনিয়ার এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ বলেছেন, সংঘর্ষ চলাকালে পাকিস্তানি সামরিক বাহিনী ভারতীয় বেশকিছু সামরিক Read more

ট্রাম্পের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি পর্যালোচনা করবে হামাস
ট্রাম্পের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি পর্যালোচনা করবে হামাস

গাজায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতির বিষয়টি গভীর ভাবে পর্যালোচনার কথা জানিয়েছে হামাস।বুধবার (২ জুলাই) এক প্রতিবেদনে Read more

উল্লাপাড়ায় জোরপূর্বক তেল নেওয়ার চেষ্টা, আটক ৩
উল্লাপাড়ায় জোরপূর্বক তেল নেওয়ার চেষ্টা, আটক ৩

সিরাজগঞ্জের উল্লাপাড়া ফিলিং স্টেশনে জোরপূর্বক তেল নেওয়ার চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। রবিবার (২৯ মার্চ) রাতে উল্লাপাড়া ফিলিং স্টেশনে Read more

তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধিদলের বৈঠক
তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধিদলের বৈঠক

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন