রাজধানীর সরকারি সাত কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা কোন প্রক্রিয়ায় হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বুধবার (১৮ই জুন) অনুষ্ঠিত সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসনের নিয়মিত সভায় ভর্তি পরীক্ষা আয়োজনের ব্যাপারে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সাত কলেজের অধিভুক্তি বাতিল এবং কলেজগুলো নিয়ে গঠিত হতে যাওয়া নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি না হওয়ায় আসন্ন শিক্ষাবর্ষে কোন কর্তৃপক্ষের অধীনে শিক্ষার্থী ভর্তি করা হবে, তা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসনের নিয়মিত সভা শেষে এ তথ্য জানান সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম ইলিয়াস। তিনি বলেন, ‘মিটিংয়ে কিছু বিষয়ে অগ্রগতি হলেও ভর্তিবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিতে হলে আমাদের আগামী সপ্তাহে আরেকটি সভার আয়োজন করতে হবে। টেকনিক্যাল কিছু জটিলতার কারণে আমরা এখনই বিজ্ঞাপন দিতে পারছি না।’ এই টেকনিক্যাল জটিলতা প্রসঙ্গে প্রশাসক জানান, ‘আমরা এখন কোথায় আছি—ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে, না কি নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে—এটা স্পষ্ট নয়। ফলে ভর্তি পরীক্ষার পুরো প্রক্রিয়া কীভাবে এগোবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এসব বিষয় পরিষ্কার করেই আমরা পরবর্তী সভায় বসব।’ পরীক্ষার সময়ের বিষয়ে তিনি বলেন, ‘আমরা ধরে নিচ্ছি, আগস্ট অথবা সেপ্টেম্বরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী প্রস্তুতি চলছে। তবে প্রক্রিয়াগত জটিলতা না কাটলে ভবিষ্যতে বড় ধরনের সমস্যা বা এমনকি মামলা হতে পারে। সেজন্য আরেকটি সভা আমাদের করতে হচ্ছে।’ সভায় সাত কলেজের অধ্যক্ষবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা), একজন প্রতিনিধি, পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিস্ট্রার, এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর তিনজন সদস্য উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত থাকা সরকারি কলেজসমূহ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে উপরোক্ত সাতটি কলেজের অধিভুক্তি বাতিল এবং কলেজগুলোর সমন্বয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি নতুন বিশ্ববিদ্যালয় গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ব্রিফিং করবেন ব্যক্তিগত চিকিৎসক
খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ব্রিফিং করবেন ব্যক্তিগত চিকিৎসক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তার ব্যক্তিগত চিকিৎসক ও Read more

শহিদুল আলমসহ আটক অধিকারকর্মীদের ইসরায়েলের আশদোদ বন্দরে নেয়া হয়েছে
শহিদুল আলমসহ আটক অধিকারকর্মীদের ইসরায়েলের আশদোদ বন্দরে নেয়া হয়েছে

ইসরায়েলের আশদোদ বন্দরে নেয়া হয়েছে শহিদুল আলম সহ গাজাগামী জাহাজবহর থেকে আটক অধিকারকর্মীদের। দখলদার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় Read more

একতরফা সিদ্ধান্তে টোল বন্ধ, ক্ষতিপূরণ চান ইজারাদার
একতরফা সিদ্ধান্তে টোল বন্ধ, ক্ষতিপূরণ চান ইজারাদার

পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদীর উপর নির্মিত গুরুত্বপূর্ণ চতুর্থ চীন-বাংলাদেশ মৈত্রী সেতুটি প্রায় তিন বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে ২০২৪ সালের Read more

তেঁতুলিয়ায় টানা দুইদিন সর্বনিম্ন তাপমাত্রা
তেঁতুলিয়ায় টানা দুইদিন সর্বনিম্ন তাপমাত্রা

ভোরের কনকনে ঠান্ডা আর হালকা কুয়াশার আবরণে শনিবার (১০ ডিসেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের তীব্রতা স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। সকালে শীতের দাপট Read more

প্রেমিকের সঙ্গে রাতে দেখা করতে এসে ধাওয়া খেয়ে পুকুরে, অতঃপর…
প্রেমিকের সঙ্গে রাতে দেখা করতে এসে ধাওয়া খেয়ে পুকুরে, অতঃপর…

কুমিল্লার মনোহরগঞ্জে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে এলাকাবাসীর ধাওয়া খেয়ে পুকুরে লাফিয়ে পড়ে প্রেমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে উপজেলার Read more

কুয়েটে শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে ইবিতে সমাবেশ 
কুয়েটে শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে ইবিতে সমাবেশ 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন