ফরিদপুরের সালথায় মোসাম্মাদ নিলুফা ইয়াসমিন (৫৫) নামে এক বিধবা নারীর জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতা ও ইউপি সদস্যসহ কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে।রবিবার (১৭ আগস্ট) দুপুরে সালথা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নিলুফা ইয়াসমিন এ অভিযোগ করেন। তিনি দাবি করেন, চাঁদা না দেওয়ার কারণে প্রভাবশালী জামায়াত নেতাসহ অন্যরা তার জমি দখলের চেষ্টা করছেন।সংবাদ সম্মেলনে নিলুফা ইয়াসমিন জানান, সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের চন্ডীবরদী গ্রামে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে উত্তর চন্ডীবরদী মৌজায় তার ৯৩ শতাংশ জমি রয়েছে। দীর্ঘদিন পতিত জমিটি স্থানীয় যুবক ও তরুণরা খেলাধুলার জন্য ব্যবহার করতো। সম্প্রতি পারিবারিক সিদ্ধান্তে সেখানে শতাধিক আমগাছ লাগিয়ে বেড়া নির্মাণ করেন তিনি।তার ভাষ্য অনুযায়ী, গত ৪ আগস্ট আবারও কিছু গাছ লাগাতে গেলে বাধা দেন সালথা উপজেলা জামায়াতের আমির আবুল ফজল মুরাদ, বল্লভদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ওলিয়ার রহমান এবং স্থানীয় মো. আরটি হাসান। এ সময় তারা জমিটিকে খেলার মাঠ দাবি করে সব গাছ উপড়ে ফেলেন এবং বেড়া ভাঙচুর করেন।নিলুফা ইয়াসমিন অভিযোগ করেন, ‘জামায়াত নেতা আবুল ফজল মুরাদ, ইউপি সদস্য ওলিয়ার রহমান এবং আরটি হাসান আমাকে বলেন, এই জমিতে কিছু করতে হলে প্রথমে ২৫ লাখ টাকা দিতে হবে। পরে আবুল ফজল মুরাদ বলেন, ২৫ লাখ না, ১২ লাখ দিলেই হবে। আর যদি টাকা না দিই, তবে জমিতে প্রবেশ করতে দেওয়া হবে না।’তিনি আরও জানান, বিষয়টি নিয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। কিন্তু অভিযুক্তরা সাংবাদিকদের ভুয়া তথ্য দিয়ে তার বিরুদ্ধে খেলার মাঠ দখলের অভিযোগে সংবাদ প্রকাশ করাচ্ছেন। এমন পরিস্থিতিতে জমি উদ্ধারে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী।অভিযোগ অস্বীকার করে সালথা উপজেলা জামায়াতের আমির আবুল ফজল মুরাদ বলেন, ‘৫৫ বছর আগে ওই জমি সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তর কিনে নেয়। এরপর থেকে জায়গাটি খালি থাকায় স্থানীয় যুবকরা খেলাধুলা করে আসছে। সরকারি বরাদ্দের মাধ্যমে মাঠ ভরাটও করা হয়। সম্প্রতি নিলুফা ইয়াসমিন জমির মালিক দাবি করে আমগাছ লাগাতে শুরু করেন। আমি বাধা দিলে উল্টো আমার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তোলেন তিনি।’অন্য অভিযুক্ত ইউপি সদস্য মো. ওলিয়ার রহমান শেখ ও মো. আরটি হাসানের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার ফোন করা হলেও তারা সাড়া দেননি।সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ‘জায়গাটি খালি থাকায় স্থানীয় ছেলেরা খেলাধুলা করতো। তবে মালিকানা নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছে। আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সড়ক ও জনপদ অধিদপ্তর তদন্ত করলে প্রকৃত মালিকানা পরিষ্কার হবে।’সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান বালী বলেন, ‘জমির মালিকানা যাচাই-বাছাই করতে স্থানীয় তহশীলদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ঘটনাস্থলে তদন্ত শেষে প্রতিবেদন দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি’র দলীয় সভা শেষে ফেরার পথে ট্রাকচাপায় ৩ কর্মী নিহত
বিএনপি’র দলীয় সভা শেষে ফেরার পথে ট্রাকচাপায় ৩ কর্মী নিহত

বাগেরহাটের রামপালে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধায় খুলনা-মংলা মহাসড়কের রামপাল উপজেলার বাবুরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা Read more

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাকাডেমিক কার্যক্রম শাটডাউন
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাকাডেমিক কার্যক্রম শাটডাউন

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ৯ দফা দাবিতে অ্যাকাডেমিক কার্যক্রম শাটডাউন করেছেন।শনিবার (২৪ মে) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজ Read more

গজারিয়ায় চার প্রতিষ্ঠানকে আড়াই লক্ষ টাকা জরিমানা
গজারিয়ায় চার প্রতিষ্ঠানকে আড়াই লক্ষ টাকা জরিমানা

মুন্সিগঞ্জের গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করেন তিতাস কর্তৃপক্ষ। অভিযানে চারটি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অর্থদণ্ড Read more

এলডিসি থেকে উত্তরণের পথে ডব্লিউটিও’র সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
এলডিসি থেকে উত্তরণের পথে ডব্লিউটিও’র সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এই উত্তরণ মসৃণ করতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) পূর্ণ সহায়তা চেয়েছেন প্রধান Read more

সাংস্কৃতিক অনুষ্ঠানে মব সৃষ্টির অপচেষ্টা: ববি শিক্ষার্থীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ
সাংস্কৃতিক অনুষ্ঠানে মব সৃষ্টির অপচেষ্টা: ববি শিক্ষার্থীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে মব সৃষ্টির অপচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের একাধিক Read more

ধামইরহাটে পহেলা বৈশাখ উপলক্ষে বিএনপির শোভাযাত্রা
ধামইরহাটে পহেলা বৈশাখ উপলক্ষে বিএনপির শোভাযাত্রা

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলা দলীয় কার্যালয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন