চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে প্রায় এক বছর আগে সংঘটিত সায়েদ আলম প্রঃ সাঈদ (৩৫) হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করে আদালতে জবানবন্দি গ্রহণ করা হয়েছে। যেখানে বেরিয়ে এসেছে হত্যার পেছনের কারণ ও নৃশংসতার বিবরণ।আজ রবিবার (১৭ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম।পুলিশ জানায়, গত ১১ আগস্ট মামলার অন্যতম আসামি মো. ইমাম হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার না করলেও মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন। পরে ইমামের শ্বশুর মো. জসিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিলে মামলার অগ্রগতি ঘটে। এরপর ১৫ আগস্ট র‌্যাব-১১ নোয়াখালীর চাটখিল থেকে পলাতক আসামি শাকিল (২১) কে গ্রেফতার করে।২০২৪ সালের ১৩ আগস্ট জোরারগঞ্জ থানার সোনা পাহাড় এলাকার পাদদেশ থেকে খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করে পুলিশ। আট দিন আগে নিখোঁজ হওয়া সায়েদ আলম প্রঃ সাঈদের লাশ বলে পরিবার শনাক্ত করে। নিহতের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করলে ডিএনএ পরীক্ষা ও তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্তে অগ্রগতি আসে।আদালতে দেয়া জবানবন্দিতে শাকিল জানায়, নিহত সায়েদের সঙ্গে তাদের দীর্ঘদিনের বন্ধুত্ব থাকলেও পরবর্তীতে সম্পর্কের অবনতি ঘটে। সায়েদ তাকে চুরির অপবাদে মারধর করেন এবং তার শিশুপুত্রকে আটকে রেখে শ্বাশুরীর কাছ থেকে টাকা আদায় করেন। এ ঘটনায় ক্ষোভে তারা হত্যার পরিকল্পনা করে।জবানবন্দি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট রাত ১১টার দিকে ইমামের ডাকে সায়েদ আলম খামারে গেলে মাদক সেবনের এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন। এসময় শাকিল পিছন থেকে ধারালো রামদা দিয়ে আঘাত করলে তার হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ইমাম হোসেন গলা কেটে তাকে হত্যা করে। পরবর্তীতে লাশ বস্তায় ভরে সোনা পাহাড় এলাকায় ফেলে দেয়া হয়।জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম জানান, গ্রেফতারকৃত দুই আসামি বর্তমানে জেলহাজতে রয়েছে। তাদের জবানবন্দি ও তদন্তের তথ্যের ভিত্তিতে হত্যার রহস্য উদ্ঘাটন সম্ভব হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আসিফ নজরুলদের উপর জনগণের আস্থা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী
আসিফ নজরুলদের উপর জনগণের আস্থা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রলালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল যিনি রয়েছেন, উনাদের উপরে জনগণের আস্থা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় Read more

যশোরে ৩ ক্লিনিককে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা
যশোরে ৩ ক্লিনিককে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

যশোর শহরে তিনটি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ মে) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিনের নেতৃত্বে Read more

জুনে আইএমএফের ঋণের অর্থ পাচ্ছে বাংলাদেশ
জুনে আইএমএফের ঋণের অর্থ পাচ্ছে বাংলাদেশ

আগামী জুন মাসেই ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের আওতায় ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড় করতে যাচ্ছে আন্তর্জাতিক Read more

নৃশংস সেই হত্যাকাণ্ডে ২ যুবদল নেতাকে আজীবন বহিষ্কার
নৃশংস সেই হত্যাকাণ্ডে ২ যুবদল নেতাকে আজীবন বহিষ্কার

পুরান ঢাকায় চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় ২ যুবদল নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে। শুক্রবার Read more

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার শিমুলকান্দি Read more

সিরাজদিখানে আ.লীগ নেতা গ্রেপ্তার
সিরাজদিখানে আ.লীগ নেতা গ্রেপ্তার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. মোশারফ হোসেন ঢালী (৫২)।রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন