নওগাঁর ধামইরহাটে ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মোছা লাইলী বেগম (৪২) নামের একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। রবিবার (১৭ আগস্ট) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৫। গ্রেফতার আসামি উপজেলার অমরপুর হঠাৎপাড়া এলাকার মৃত হাফিজুর রহমানের মেয়ে।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, র‍্যাব-৫, সিপিসি-৩ এর একটি গোয়েন্দা দল গত শনিবার রাতে উপজেলায় অভিযান চালায়। অভিযানে হরীতকীডাঙা রাস্তা থেকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ধামইরহাট থানায় এজাহার দায়ের শেষে আসামিকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুই কানের হেড ফোনই কাল হলো, প্রাণ গেল যুবকের
দুই কানের হেড ফোনই কাল হলো, প্রাণ গেল যুবকের

জামালপুরের সরিষাবাড়ীতে রেললাইনে দাঁড়িয়ে দুই কানে হেড ফোন লাগিয়ে কথা বলার সময় ট্রেনের উপস্থিতি টের না পাওয়াতে ট্রেনের ধাক্কায় মেহেদী Read more

চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে নিহত ২, আহত অন্তত ১০
চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে নিহত ২, আহত অন্তত ১০

চট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১০ Read more

টিকছড়িতে শিশু ধর্ষণ চেষ্টায় যুবক আটক
টিকছড়িতে  শিশু ধর্ষণ চেষ্টায় যুবক আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে পাঁচ বছরের শিশু-কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. কাউসার হোসেন (১৯) নামের এক যুবককে আটকের পর পুলিশে দিয়েছে জনতা। শনিবার Read more

ভালুকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই
ভালুকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ি ও একটি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে গেছে।রবিবার (২৭ এপ্রিল) দুপুরে হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর-ঝালপাজা Read more

সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৬ জুন
সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৬ জুন

সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। অপরদিকে Read more

এশিয়া কাপকে সামনে রেখে আফগানিস্তানের প্রাথমিক দল ঘোষণা
এশিয়া কাপকে সামনে রেখে আফগানিস্তানের প্রাথমিক দল ঘোষণা

আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যেখানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন