গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম (৩৫) এর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামের বাগুরার বিলের ধারে তাঁর লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।নিহত নজরুল উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামের মৃত তোফাজ্জল ইসলামের ছেলে।স্থানীয়রা জানায়, নজরুল ইসলাম শীতল গ্রামের বাজারে একটি মনিহারি দোকানের পাশাপাশি বিকাশের ব্যবসা করতেন। তিনি মাঝেমধ্যেই দোকানেই রাত কাটাতেন। পরিবারের লোকজন মনে করছেন, গতকাল শনিবার রাতে দোকানদারি শেষ করে তিনি ওখানেই ঘুমিয়েছেন। রবিবার সকালে হাঁটাহাঁটি করার সময় লোকজন বিলের ধারে রাস্তার পাশে এক ব্যক্তিকে শোয়া অবস্থায় দেখতে পান। পরে সেখানে গিয়ে দেখেন গলাকাটা একটি মরদেহ পড়ে আছে। পরে নিহতের পরিবার ও পুলিশকে তাঁরা খবর দেন।নাকাই ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘নজরুল ইসলাম সংগঠনের জন্য একজন নিবেদিত কর্মী ছিলেন। এ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং হত্যাকারীদের গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈশ্বরদীতে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন
ঈশ্বরদীতে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

পাবনার ঈশ্বরদীতে নানা দূর্নীতি ও অনিয়মের অভিযোগে চররুপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ রেজার অপসারণের দাবিতে সড়কে নেমে মানববন্ধন Read more

‘আলোচিত’ বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেপ্তার
‘আলোচিত’ বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেপ্তার

অবশেষে গ্রেপ্তার হলেন ‘আলোচিত’ বাংলাদেশি পর্ন-তারকা দম্পতি বৃষ্টি ও আজিম। বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে Read more

শরীয়তপুরে রোমান হত্যা মামলায় দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
শরীয়তপুরে রোমান হত্যা মামলায় দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভার গৈড্যা গ্রামের বাসিন্দা লুৎফর রহমান রোমানকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (১৫ এপ্রিল) Read more

কিশোরগঞ্জে আগুনে তিন পরিবারের ঘর পুড়ে ছাই, মারা গেল ৮ ছাগল
কিশোরগঞ্জে আগুনে তিন পরিবারের ঘর পুড়ে ছাই, মারা গেল ৮ ছাগল

কিশোরগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় ঘরে থাকা আটটি ছাগল পুড়ে Read more

হাতিয়ায় আ’লীগ নেতাকে বাড়িতে লুকিয়ে রাখায় তাঁতী দল নেতা বহিষ্কার
হাতিয়ায় আ’লীগ নেতাকে বাড়িতে লুকিয়ে রাখায় তাঁতী দল নেতা বহিষ্কার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে এক তাঁতী দল নেতার বাড়িতে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদনকে আত্মগোপনে রেখে আশ্রয় Read more

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

৩ দফা দাবি আদায়ে আগামীকাল সোমবার থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষকরা।রবিবার (১৯ অক্টোবর) হাইকোর্ট মাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন