বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত/হাইকমিশনারকে টেলিফোনে এই নির্দেশনার কথা জানানো হয়েছে। বিদেশের বিভিন্ন মিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সূত্রের বরাতে আরও জানা গেছে, কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইল না দিয়ে টেলিফোন কলে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত/হাইকমিশনারকে কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এই নির্দশনার তথ্য দায়িত্বপ্রাপ্ত দূতদের অন্য মিশনে জানিয়ে দিতে বলা হয়েছে।  দক্ষিণ এশিয়া, আফ্রিকা, ইউরোপের কয়েকটি মিশনের দূতদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশনা এখনো তারা পাননি। তবে বিদেশের দুটি মিশন প্রধান জানিয়েছেন, তারা সরকারের নির্দেশনা পেয়েছেন।এদিকে নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বশীল এক কূটনীতিক জানান, ঢাকা থেকে কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের কার্যালয় ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এটি আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইলের মাধ্যমে জানানো হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে টেলিফোনে সরকারের এই নির্দশনার কথা অঞ্চলভিত্তিক কয়েকজন দূতকে জানানো হয়েছে। তারা অন্য মিশনে জানাচ্ছেন। একইসঙ্গে ছবি সরানোর বিষয়টি তদারকি করবেন তারা।আরেক কূটনীতিক বলেন, ‘আমাদের অঞ্চলে যে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সরাসরি আমাদের জানাননি। ওনার পক্ষে কাছাকাছি একটি মিশন থেকে একজন রাষ্ট্রদূত আমাদের এই নির্দশনার ব্যাপারে জানিয়েছেন।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিৎসা নিতে পারছেন: ডা. জাহিদ
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিৎসা নিতে পারছেন: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. Read more

ভুয়া দন্ত চিকিৎসককে এক বছরের কারাদণ্ডের সঙ্গে লাখ টাকা জরিমানা
ভুয়া দন্ত চিকিৎসককে এক বছরের কারাদণ্ডের সঙ্গে লাখ টাকা জরিমানা

ফরিদপুরের আলফাডাঙ্গায় নাসির উদ্দিন (৩৪) নামে একজন ভুয়া দন্ত চিকিৎসকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন Read more

বরিশালে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বরিশালে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়ন শাখার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোখলেছুর Read more

ডাকসু নির্বাচনে ভরাডুবি বিএনপির জন্য সতর্কতা সংকেত: সেলিমা রহমান
ডাকসু নির্বাচনে ভরাডুবি বিএনপির জন্য সতর্কতা সংকেত: সেলিমা রহমান

পতিত সরকারের দোসরদের কারণে ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এই Read more

বাংলাদেশের দুই আয়রনম্যানের বিশ্বজয়ে নতুন ইতিহাস
বাংলাদেশের দুই আয়রনম্যানের বিশ্বজয়ে নতুন ইতিহাস

টানা তৃতীয়বারের মতো আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল হলেন বাংলাদেশের আয়রনম্যান মোহাম্মদ শামছুজ্জামান আরাফাত। আর দ্বিতীয়বারের মতো সফল হয়েছেন আরেক আয়রনম্যান Read more

বরিশালে বাস উল্টে খাদে, নারী নিহত
বরিশালে বাস উল্টে খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস উল্টে খাদে পড়ে ইতি চক্রবর্তী (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন।এ ঘটনায় আরো তিনজন বাস যাত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন