ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৬১ হাজার ৮৯৭ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৬ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আনাদুলুর।মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় আরও ৭০ জন নিহত হয়েছেন, এদের মধ্যে আটজনের মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৩৮৫ জন। এর ফলে গত অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৫ হাজার ৬৬০ জনে।মন্ত্রণালয় আরও জানিয়েছে, ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে নতুন করে ১১ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে একজন শিশু। এখন পর্যন্ত দুর্ভিক্ষের কারণে ২৫১ জন মারা গেছেন, যার মধ্যে শিশু রয়েছে ১০৮ জন।তীব্র বোমাবর্ষণ ও সরঞ্জামের অভাবে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অসংখ্য মৃতদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে আছে।গত ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে নতুন করে হামলা শুরু করার পর থেকে এ পর্যন্ত ১০ হাজার ৩৬২ জন নিহত এবং ৪৩ হাজার ৬১৯ জন আহত হয়েছেন।মানবিক সহায়তা সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। শুধু গত ২৪ ঘণ্টায় এ ধরনের ঘটনায় ২৬ জন নিহত এবং ১৭৫ জন আহত হয়েছেন। ২৭ মে থেকে এখন পর্যন্ত খাদ্য ও ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় ১ হাজার ৯২৪ জন নিহত এবং ১৪ হাজার ২৮৮ জন আহত হয়েছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গেরীপুরে হিল্লা বিয়ের নামে গৃহবধু প্রতারণার শিকার!
গেরীপুরে হিল্লা বিয়ের নামে গৃহবধু প্রতারণার শিকার!

ময়মনসিংহের গৌরীপুরে হিল্লা বিয়ের নামে প্রতারণার শিকার হয়েছেন এক নারী। পরকীয়া প্রেমিকাকে ঘরে তুলতে তার স্বামী এমন ঘটনা সাজিয়েছেন বলে Read more

চীনের ওপর থেকে শুল্ক কমালেন ট্রাম্প
চীনের ওপর থেকে শুল্ক কমালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীনের সঙ্গে এক বছরের জন্য বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। এতে চীনের ওপর থেকে ১০ শতাংশ Read more

মাগুরার মহম্মদপুরে নৃশংসতা, কুপিয়ে যুবকের কব্জি বিচ্ছিন্ন
মাগুরার মহম্মদপুরে নৃশংসতা, কুপিয়ে যুবকের কব্জি বিচ্ছিন্ন

মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে রাসেল (২০) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে জখম করা হয়েছে। বৃহস্পতিবার (২ Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর আনোয়ারার টিইও বদলি, না মানলে স্ট্যান্ড রিলিজ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর আনোয়ারার টিইও বদলি, না মানলে স্ট্যান্ড রিলিজ

নারী শিক্ষকের মাতৃত্বকালীন ছুটি সংক্রান্ত বিষয়ে অশোভন মন্তব্য করে বিতর্কের জন্ম দেওয়া চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিইও) Read more

রাশিয়ার ২ হাজার ৪৬০ কোটি ডলার আটকে দিচ্ছে ইইউ
রাশিয়ার ২ হাজার ৪৬০ কোটি ডলার আটকে দিচ্ছে ইইউ

ইউরোপের বিভিন্ন ব্যাংকে গচ্ছিত রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ২ হাজার ৪৬০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ ও সম্পদ ফ্রিজ করছে ইউরোপীয় ইউনিয়ন Read more

কৃষকের দুই গরু জবাই করে পিকনিক, ৮ কৃষককে পিটিয়ে আহত
কৃষকের দুই গরু জবাই করে পিকনিক, ৮ কৃষককে পিটিয়ে আহত

পাবনার ঈশ্বরদীতে পদ্মানদীতে বালু মহাল দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যকার উত্তেজনা ও গুলাগুলির ঘটনার পর অশান্ত হয়ে উঠেছে চরাঞ্চল। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন