কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ শিকার করতে গিয়ে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে অপহৃত হওয়া বাংলাদেশী সেই ৫ জেলে এখনো ফেরত আসতে পারেনি। ঘটনার চার দিন অতিবাহিত হয়ে যাওয়ার কারণে ভুক্তভোগী পরিবারের মাঝে চলছে কান্নার রোল ও শোকের আহাজারি। অপহৃত ৫ জেলে হচ্ছে- সাবরাং ইউনিয়নের অন্তর্গত শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াছের দুই পুত্র আক্কল আলী ও নুর হোসেন, কালু মিয়ার পুত্র সাবের হোসেন এবং নুর হোসেনের পুত্র সাইফুল ইসলাম। তবে এই ৫ জেলের মধ্যে তিনজন বাংলাদেশি নাগরিক, বাকী দুইজন মিয়ানমার থেকে পালিয়ে এসে শাহপরীর দ্বীপ জনগোষ্ঠীর মাঝে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নাগরিক বলে জানায় স্থানীয়রা। এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘নাফ নদী থেকে ৫ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবরটি শুনার পর সে দিন সাথে সাথে দেশীয় জলসীমায় দায়িত্বরত সংশ্লিষ্ট বাহিনীকে অবহিত করা হয়েছিল। আশা করছি সংশ্লিষ্ট বাহিনীর তৎপরতার মাধ্যমে জেলেরা ফেরত আসবে।’ নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবির গোয়েন্দা সংস্থায় কর্মরত একজন কর্মকর্তা বলেন, ‘নদী ও সাগরে মাছ শিকারে যাওয়া বেশিরভাগ জেলে মাছ শিকার করতে করতে মিয়ানমারের জলসীমা অতিক্রম করে মিয়ানমার জলসীমায় অনুপ্রবেশ করে। এরপর সেদেশের দায়িত্বরত সংশ্লিষ্ট বাহিনীর হাতে আটক হন।’ তারই ধারাবাহিকতায় এই ৫ জেলে দেশীয় জলসীমা অতিক্রম করে মাছ শিকার করতে গিয়ে আরাকান আর্মির হাতে আটক হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদি জলসীমা অতিক্রম না করতো, মিয়ানমার সংশ্লিষ্ট বাহিনীর এমন কোন ক্ষমতা নেই ছেলেদেরকে অপহৃত করার। উক্ত বিষয়ে স্থানীয় জেলেদের সতর্ক থাকা জরুরী বলেও মন্তব্য করেছেন তিনি। উল্লেখ্য, স্থানীয় জেলেরা গণমাধ্যম কর্মীদের জানিয়েছিলেন গত মঙ্গলবার (১২ আগস্ট) সকালের দিকে নাফ নদীতে মাছ শিকারে গিয়েছিল ৫ জেলে। এসময় হঠাৎ করে স্পীড বোট যোগে এসে অস্ত্রের মুখে জিম্মি করে নৌকাসহ ৫ জেলেকে অপহৃত করে নিয়ে গেছে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি সদস্যরা।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় মানবিক পরিস্থিতি দেখতে যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত
গাজায় মানবিক পরিস্থিতি দেখতে যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত

অবরুদ্ধ গাজার ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতি ও খাদ্য সহায়তা কেন্দ্রগুলো দেখতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।শুক্রবার (০১ Read more

নতুন স্বপ্নের পথে পঙ্গু হানিফ, পাশে দাড়ালেন “ইভেন্ট ৮৪” গ্রুপ
নতুন স্বপ্নের পথে পঙ্গু হানিফ, পাশে দাড়ালেন “ইভেন্ট ৮৪” গ্রুপ

পঞ্চাশ বছর বয়স হানিফ আকনের। পেশায় ছিলেন একজন দিনমজুর। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরাদী গ্রামে তাঁর বেড়ে ওঠা। ১৮ বছর Read more

মিরপুরে ৬ তলা ভবনে আগুন
মিরপুরে ৬ তলা ভবনে আগুন

রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায় একটি ছয়তলা ভবনের নিচতলায় গ্যারেজে আগুন লেগেছে। শনিবার (২২ জুন) রাতে সাড়ে ১১টার দিকে এ ঘটনা Read more

বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামিরর বিচারের দাবিতে মানববন্ধন
বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামিরর বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউপির বহিস্কৃত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক Read more

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে চ্যালেঞ্জিং গ্রুপে বাংলাদেশ, একনজরে সূচি
অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে চ্যালেঞ্জিং গ্রুপে বাংলাদেশ, একনজরে সূচি

২০২৬ সালে আয়োজিত হতে যাচ্ছে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের ২১তম আসর। এবারের আসরের আয়োজক দেশ সৌদি আরব। ১৬ দলের এই Read more

বেনাপোলে মাদকসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য আটক
বেনাপোলে মাদকসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য আটক

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য আটক ও মাদবদ্রব্য বহনের অভিযোগে দুই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন