যশোরে ১ হাজার ২৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিন নষ্ট হয়ে পড়ে আছে। ফলে এনালগ পদ্ধতিতে শিক্ষার্থীদের খাতায় হাজিরা নেয়া হচ্ছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেশিনগুলো সচলের উদ্যোগ নিচ্ছে না।জানা গেছে, ২০১৮ সালে যশোর জেলার ১ হাজার ২৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিন স্থাপন হয়। এতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অর্থায়ন করে। এরপর চালু করা হয় মাল্টিমিডিয়া পদ্ধতিতে পাঠদান কার্যক্রম। কিন্তু কয়েক বছর ধরে ডিজিটাল হাজিরা মেশিনগুলো নষ্ট হয়ে পড়ে আছে।যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার জানান, বিদ্যালয়ের ডিজিটাল হাজিরা মেশিন স্থাপনের এক বছর পর স্ক্রীন ঘোলা হয়ে নষ্ট হয়ে গেছে। তখন মেশিন আর কাজ করতো না। এজন্য খুলে রাখা হয়েছে।ইন্সটিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা শিরিন সুলতানা জানান, ডিজিটাল হাজিরা মেশিন স্থাপনের দেড় বছর পরে আঙ্গুলের ছাপ নিতো না। ২০২০ সালে করোনা ভাইরাসের সময় বিদ্যালয় বন্ধ থাকার কারণে ডিজিটাল হাজিরা মেশিন পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। এখন খাতায় শিক্ষার্থীদের হাজিরা নেয়া হচ্ছে। একই কথা বলেন উপশহর শহিদ স্মরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাদ হোসেন বাবু।যশোর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহাবুবুর রহমান জানান, ডিজিটাল হাজিরা মেশিন সংস্কার বা নতুন করে স্থাপনের জন্য শিক্ষা অধিদপ্তর থেকে কোনো বরাদ্দ আসেনি।যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম জানান, ডিজিটাল হাজিরা মেশিন চালু বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কোনো নির্দেশনা নেই। তবে বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আদালত থেকে ফেরার পথে মামলার বাদীকে উপর্যুপরি ছুরিকাঘাত
আদালত থেকে ফেরার পথে মামলার বাদীকে উপর্যুপরি ছুরিকাঘাত

কিশোরগঞ্জে আদালত থেকে বাড়ি ফেরার পথে মামলার বাদী জাহাঙ্গীর আলম নামে একজনকে উপর্যুপরি ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।বুধবার Read more

মুবিনের আ.লীগে যোগদান তার ব্যক্তিগত সিদ্ধান্ত, পরিবার সম্পৃক্ত নয়
মুবিনের আ.লীগে যোগদান তার ব্যক্তিগত সিদ্ধান্ত, পরিবার সম্পৃক্ত নয়

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দেওয়া কিশোরগঞ্জের আইনজীবী ফয়জুল করিম মুবিনের সিদ্ধান্তের সঙ্গে পরিবারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন Read more

রাজবাড়ী‌তে মানববন্ধন শে‌ষে পুলিশের ওপর হামলা ও ভাংচুর, আটক ২
রাজবাড়ী‌তে মানববন্ধন শে‌ষে পুলিশের ওপর হামলা ও ভাংচুর, আটক ২

রাজবাড়ী‌তে পু‌লি‌শের এক এসআই‌কে মার‌ধ‌র ক‌রে‌ছে উ‌ত্তে‌জিত জনতা। র‌বিবার (১৮ মে) বিকা‌লে সদর উপ‌জেলার বসন্তপুর ইউ‌নিয়‌নের রাজাপুর গ্রামে এঘটনা ঘ‌টে ।আহত Read more

নারায়ণগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মারধর ও প্রাণনাশের হুমকি
নারায়ণগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মারধর ও প্রাণনাশের হুমকি

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ডিস ব্যবসায়ীর কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ী নূর Read more

সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ঢাকাসহ দেশের ৯ জেলার ওপর দিয়ে সকালের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে Read more

পরিস্থিতি ঘোলাটে না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন: তারেক রহমান
পরিস্থিতি ঘোলাটে না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন: তারেক রহমান

পরিস্থিতি ঘোলাটে না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৭ মে) রাজধানীর গুলশানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন