কিশোরগঞ্জের কুলিয়ারচরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় মো. মঈন উদ্দিন (৪৮) ও মো. মগল মিয়া (৪৬) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১৫ আগস্ট) বিকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সকালে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মঈন উদ্দিন একরামপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ও মগল মিয়া উত্তর সালুয়া গ্রামের মৃত মকরম হুসেনের ছেলে।মামলার বিবরণ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট বিকেলে বাজরা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মিছিলে আন্দোলনকারীদের ওপর হামলা করেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ হামলার নির্দেশ দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান ও রামদী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলাল উদ্দিন। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। সেইসঙ্গে যানবাহন ভাঙচুর, মোটরসাইকেল ও দোকানঘরে অগ্নিসংযোগ করা হয়। পরে ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ৩০ আগস্ট অনার্স তৃতীয় বর্ষের ছাত্র মো. নয়ন মিয়া বাদী হয়ে জিসানকে প্রধান আসামি করে ২৮৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলার পরিপ্রেক্ষিতে আসামিদেরকে গ্রেফতার করা হয়।কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলার আসামি হিসেবে মো. মঈন উদ্দিন ও মো. মগল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল উদ্ধার
ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল উদ্ধার

নওগাঁর ধামইরহাট সীমান্তে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অভিযানে ১৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) ভোরে উপজেলার সীমান্তবর্তী Read more

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপে বাংলাদেশ
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপে বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাই পর্বে ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশ প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে, দ্বিতীয় ম্যাচে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের Read more

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মাদারীপুরের শিবচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজীব (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কুতুবপুর Read more

ভারতে হোটেলে ইঁদুর, বিব্রত অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা
ভারতে হোটেলে ইঁদুর, বিব্রত অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা

ভারতে নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে এসে এক বিব্রতকর ঘটনার সম্মুখীন হয়েছেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা। বিশাখাপত্তনমের হোটেলে রাতের খাবার খাওয়ার সময় Read more

দুই দিনে বেনাপোল দিয়ে রপ্তানি হলো প্রায় ৬৪ মেট্রিক টন পদ্মার ইলিশ
দুই দিনে বেনাপোল দিয়ে রপ্তানি হলো প্রায় ৬৪ মেট্রিক টন পদ্মার ইলিশ

দেশের বাজারে এক কেজি ইলিশের দাম দুই হাজার টাকার উপরে। আর ভারতে রপ্তানি হচ্ছে মাত্র এক হাজার ৫৩৩ টাকা দরে। Read more

দুর্গাপূজায় ভারতে রপ্তানি হবে ১২০০ টন ইলিশ
দুর্গাপূজায় ভারতে রপ্তানি হবে ১২০০ টন ইলিশ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ বছর মোট ১ হাজার ২০০ টন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন