চট্টগ্রামের সীতাকুণ্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ভয়াবহ আগুনে মুহূর্তেই পুড়ে ছাই ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান।শুক্রবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান ঘাটায় কামাল মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২০-২৫টি পুরাতন জাহাজের মালামাল সংশ্লিষ্ট দোকান মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায়।আগুনের সূত্রপাত হয় একটি দোকানের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে আসে। কিন্তু দোকান মালিকপক্ষ জানান, অগ্নিকাণ্ডের এক ঘণ্টা সময় পার হয়ে গেলেও ফায়ার সার্ভিস যথাসময়ে না আসার কারণে পুরো মার্কেট জ্বলে ছাই হয়ে যায়। এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।স্থানীয়রা জানান, রাত নয়টার দিকে উপজেলার চেয়ারম্যান ঘাটার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কামাল মার্কেটের একটি দোকান থেকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে মুহূর্তেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এতে প্রায় কামাল মার্কেটসহ আশেপাশে ২০ থেকে ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন, পাঁচ কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে। পুরাতন জাহাজ সংশ্লিষ্ট দোকান হওয়াতে অধিকাংশ দোকানে গ্যাস ও অক্সিজেন সিলিন্ডার ভর্তি বোতল থাকার কারণে আগুন জ্বলবার সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।কামাল মার্কেটের মালিক মোহাম্মদ আরাফাত বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনের সূত্রপাত হওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসকে কল দিলেও তারা ঘটনাস্থলে এসেছেন প্রায় এক ঘণ্টা পরে। যার কারণে কিছুই বাঁচানো সম্ভব হয়নি। অনেক কষ্টে অর্জিত তিল তিল করে গড়া এই মার্কেট আগুনে পুড়ে মুহূর্তেই শেষ হয়ে গেল।কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের আল মামুন বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণের জন্য বাহির হলেও মহাসড়কে তীব্র যানজটের কারণে যথাসময়ে উপস্থিত হওয়া সম্ভব হয়নি। চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। রাত সাড়ে দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো জানা যায়নি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকার বেশ কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
ঢাকার বেশ কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

রাজধানী ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রোববার (১৩ জুলাই) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ও জামায়াত নেতাদের বৈঠক আজ
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ও জামায়াত নেতাদের বৈঠক আজ

দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন এমন গুঞ্জনের মধ্যে আজ শনিবার বিএনপি ও বাংলাদেশ জামায়াতে Read more

‘ওসমান হাদির হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কিনা তথ্য নেই’
‘ওসমান হাদির হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কিনা তথ্য নেই’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কিনা, এমন তথ্য আইন-শৃঙ্খলা Read more

জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ চলছে
জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ চলছে

জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন শিক্ষকরা।আজ বুধবার Read more

আজ ২৪ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৪ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন