জয়পুরহাটে সরকারি গাড়ি কাণ্ডে এবার ধরা পড়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী রেজাউল করিমের ব্যবহৃত গাড়ি। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে রাজশাহী থেকে জয়পুরহাট আসার পথে শহরের জেলা শিল্পকলা একাডেমির সামনে সড়ক দুর্ঘটনার পর গাড়িটি নজরে আসে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী মেট্রো ঘ-১১-০০৯১ নম্বরের সরকারি গাড়ি নিয়ে জয়পুরহাটে বেড়াতে আসেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী রেজাউল করিম। গাড়িটি চালাচ্ছিলেন তাঁর নিয়ন্ত্রণাধীন চালক ফরিদ হোসেন। জেলা শিল্পকলা একাডেমির সামনে একটি গাড়িকে ওভারটেক করার সময় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।এদিকে, জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে যাওয়ার সময় একটি দুর্ঘটনা দেখতে পান ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত। পরিবারের অন্য সদস্যরা গাড়িতে থাকায় নগর ভবনে ওই কর্মকর্তা তার কাছে সাপোর্ট চাইলে তিনি দুর্ঘটনাকবলিত সরকারি গাড়িটিকে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যান। তবে আহত মোটরসাইকেল আরোহীদের পরিচয় পাওয়া যায়নি।রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী রেজাউল করিমের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ ও ক্ষুদে বার্তা পাঠিয়েও তাকে পাওয়া যায়নি। তবে ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, ‘আমি খেলা দেখতে যাওয়ার সময় দেখলাম আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনের সিনিয়র স্যার দুর্ঘটনায় পড়েছেন। তাই সেখান থেকে পরিবারসহ তাকে সার্কিট হাউসে পৌঁছে দিই।’জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবীরুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’এ বিষয়ে জানতে রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসক ও বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ ও ক্ষুদে বার্তা পাঠিয়েও তাঁকে পাওয়া যায়নি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু
নোয়াখালীতে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় বজ্রপাতে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে নোয়াখালী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামের Read more

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, থাকতে পারে ভোটের দিনক্ষণ
রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, থাকতে পারে ভোটের দিনক্ষণ

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আজ মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. Read more

গাজীপুরে মহানগর বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি
গাজীপুরে মহানগর বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি

মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি Read more

ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল বরখাস্ত
ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল বরখাস্ত

ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্নীতি ও গাড়িকাণ্ডে নাম আসায় তাকে বরখাস্ত করেছে Read more

গাজীপুরে চাঁদাবাজি মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
গাজীপুরে চাঁদাবাজি মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

গাজীপুরে অটোষ্ট্যান্ডে চাঁদাবাজির মামলায় আসামী ভূমিদস্যু ইসলাম উদ্দিনসহ তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে ভুক্তভোগী এলাকাবাসী। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে Read more

১৭ লাখ টাকায় বৈধ হলো ৮ হাজার কেজি অবৈধ মাছ
১৭ লাখ টাকায় বৈধ হলো ৮ হাজার কেজি অবৈধ মাছ

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মাছ শিকার করে ভারতীয় জেলেরা। ইলিশসহ অন্তত ১০ প্রজাতির সামুদ্রিক মাছ শিকার করেন তারা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন