সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক শিক্ষার্থীকে মারধর করে শ্রবণশক্তি নষ্ট করা ও ১ লাখ ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে ৩ পুলিশ সদস্যসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।বৃহস্পতিবার (১৪ আগস্ট) উল্লাপাড়া আমলি আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী জাহিদুল ইসলাম (১৯)। তিনি উপজেলার কানসোনা গ্রামের বাসিন্দা ও উল্লাপাড়া মার্চেন্ট সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।মামলার আসামিরা হলেন- উপজেলার বালশাবাড়ি গ্রামের রুবেল, উল্লাপাড়া মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল হালিম, এসআই মো. মেজবাহ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার।বাদীপক্ষের আইনজীবী মনজুরুল ইসলাম জানান, আদালতের বিচারক ইখলাস উদ্দীন অভিযোগ আমলে নিয়ে সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।অভিযোগ অনুযায়ী, প্রধান আসামি রুবেলের সঙ্গে জাহিদুলের ফেসবুকে পরিচয় ছিল। ৯ আগস্ট রাতে রুবেল তাকে দেখা করতে বলেন। পরের দিন রাত ১টা ২৮ মিনিটে রুবেল আবার ডাকেন। জাহিদুল সেখানে গেলে রুবেলের সঙ্গে থাকা তিন পুলিশ সদস্য তাকে মোটরসাইকেল চুরির অভিযোগে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর করেন ও ১ লাখ ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন।টাকা না দিলে এসআই হালিম তার ডান কানে থাপ্পড় মারেন। এতে কানের পর্দা ফেটে রক্তক্ষরণ হয় এবং শ্রবণশক্তি নষ্ট হয়ে যায়। অন্য আসামিরা গলা চেপে ধরা ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় জাহিদুলকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেন।অভিযোগে আরও বলা হয়, ঘটনার দুই দিন পর এএসআই আব্দুস সাত্তার জাহিদুলের বাড়িতে গিয়ে তার পরিবারকে ভয়ভীতি দেখান এবং এক সাক্ষীর কাছ থেকে ২০ হাজার টাকা নেন। বাকি টাকার জন্যও আসামিরা হুমকি দিয়ে যাচ্ছেন।এ বিষয়ে উপপরিদর্শক আব্দুল হালিম বলেন, ‘আপনি সাংবাদিক, তাই যাচাই করা খবর প্রকাশ করবেন। আমি একটি খুনের তদন্তে আছি, পরে কথা বলব।’ উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, ‘ঘটনাটি সত্য নয়। একটি অভিযোগ তদন্তে দিয়েছিলাম, সেই কারণে এই মামলা হয়েছে। তদন্তে সব পরিষ্কার হবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিংড়ায় জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ শীর্ষক সেমিনার
সিংড়ায় জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ শীর্ষক সেমিনার

নাটোরের সিংড়ায় ‘বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (২য় ফেইজ) অবহিতকরণ সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) সকাল থেকে দুপুর Read more

নতুন ফরম্যাটে আয়োজিত হবে পিএসএল
নতুন ফরম্যাটে আয়োজিত হবে পিএসএল

পাকিস্তানের ঘরোয়া টি–টোয়েন্টি লিগে বড় পরিবর্তনের ঘোষণা এসেছে। প্রতিযোগিতার বিস্তার ও দর্শকসংখ্যা বাড়ানোর লক্ষ্য নিয়ে এবারের আসরটি নতুন ফর‌ম্যাটে আয়োজন Read more

টিভিতে আজকের খেলা (১০ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (১০ সেপ্টেম্বর)

এশিয়া কাপ ক্রিকেটে আজ বুধবার (১০ সেপ্টেম্বর) ভারতের মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত।এশিয়া কাপ ক্রিকেটভারত-আমিরাতরাত সাড়ে ৮টা, টি স্পোর্টস ও Read more

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: হাত মেলায়নি ভারত-বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: হাত মেলায়নি ভারত-বাংলাদেশ

ভারত-পাকিস্তান ম্যাচের পর এবার ‘নো হ্যান্ডশেক’ দেখা গেল বাংলাদেশ-ভারত ম্যাচেও। আজ শনিবার (১৭ জানুয়ারি) বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে টসের সময় Read more

সিরিয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাস বিস্ফোরণ, হতাহত ৪২
সিরিয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাস বিস্ফোরণ, হতাহত ৪২

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর এল-জোর শহর ও মায়াদিনের সংযোগকারী রাস্তায় প্রদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মীদের বহনকারী একটি বাসে বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত Read more

ইরানের পরমাণু স্থাপনাগুলোর অবস্থা কী
ইরানের পরমাণু স্থাপনাগুলোর অবস্থা কী

ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় শুক্রবার হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। বিবিসি হামলার বিভিন্ন ভিডিও ক্লিপ যাচাই করে পাঁচটি স্থানের তথ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন