ভারত পারমাণবিক ব্ল্যাকমেইল কোনোভাবেই সহ্য করবে না বলে পাকিস্তানের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।শুক্রবার (১৫ আগস্ট) স্বাধীনতা দিবসের সকালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই হুঁশিয়ারি দেন তিনি।, নরেন্দ্র মোদী বলেন, ভারতের পানি শত্রুর জমি সেচে ব্যবহার হয়েছে। অথচ আমার ভূমি শুকনা থেকেছে। এখন ভারত ও ভারতীয় কৃষকরা নিজেদের প্রাপ্য পানির অধিকার পাবে। কৃষক ও দেশের কল্যাণে আমরা সিন্ধু পানি চুক্তিতে আর সম্মত নই।এদিকে পাকিস্তানে সেনাবাহিনীর ‘রকেট ফোর্স কমান্ড’ গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের আগ দিয়ে এমন ঘোষণা দিলেন তিনি। আধুনিক প্রযুক্তিসম্পন্ন এই ফোর্স শত্রুকে ‘সব দিক থেকে’ আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছেন শাহবাজ।পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ঐক্য, ঈমান ও শৃঙ্খলার যে দর্শন এই জাতিকে একত্রিত করেছে, সেই চেতনা আজও পাকিস্তানের ভিত্তি। প্রধানমন্ত্রী রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সকল পক্ষকে ‘চার্টার অব স্ট্যাবিলিটিতে’ যোগ দেওয়ার আহ্বান জানান। তাঁর ভাষায়, এটি শুধু অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য নয় বরং জাতীয় স্বার্থের মূল ভিত্তি। পাকিস্তানের ক্ষেত্রে আমরা একতাবদ্ধ থাকবো, বাকি জায়গায় মতপার্থক্য থাকতেই পারে।৭৮তম স্বাধীনতা দিবসে জাতিকে শুভেচ্ছা জানিয়ে শাহবাজ শরিফ মুক্তিযুদ্ধের শহীদ ও দেশের প্রতিষ্ঠাতাদের ত্যাগকে স্মরণ করেন। তিনি বলেন, পাকিস্তানের জন্ম ছিল শুধু মুক্তির নয় বরং দ্বি-জাতি তত্ত্বের বিজয়ের প্রতীক। তিনি পাকিস্তানের স্থপতি মোহাম্মদ আলী জিন্নাহ, কবি আল্লামা ইকবালসহ পাকিস্তান আন্দোলনের সকল নেতাকে শ্রদ্ধা জানান।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে, প্রয়োজনে সহিংসভাবে করব’
‘হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে, প্রয়োজনে সহিংসভাবে করব’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে। প্রয়োজন হলে সহিংস উপায় অবলম্বন করা হবে।মঙ্গলবার Read more

মুজিবনগরের কোন কিছু পরিবর্তনের ইচ্ছা নেই: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
মুজিবনগরের কোন কিছু পরিবর্তনের ইচ্ছা নেই: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বীর প্রতীক বলেছেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল এই আম্রকাননে ঐতিহাসিক যে সরকার শপথ গ্রহণ Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

ঢাবির হল থেকে ছাত্রলীগ নেতা আটক
ঢাবির হল থেকে ছাত্রলীগ নেতা আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার দা’ সূর্য সেন হল থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে হলটির সাধারণ শিক্ষার্থীরা। Read more

মাইনাস ১০ ডিগ্রি তাপমাত্রায় শুটিংয়ে আহত সালমান খান
মাইনাস ১০ ডিগ্রি তাপমাত্রায় শুটিংয়ে আহত সালমান খান

লাদাখের বরফাবৃত এলাকায় কনকনে ঠান্ডায় গেল কয়েক দিন ধরেই নতুন সিনেমার শুটিং করছিলেন সালমান খান। ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমার বেশ Read more

যেকোনো সময় ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
যেকোনো সময় ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা খুবই কঠিন এবং তা যেকোনো সময় ভেঙে যেতে পারে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন