চট্টগ্রামের বাঁশখালীতে মামলার আসামির লাঠি আঘাতে পুকুরে ডুবে মামলার বাদী মোহাম্মদ মোজাহের আলীর (৫২) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গোলাপজান বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে হামলায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকার মোহাম্মদ কালুর ছেলে আলী হায়দারদের সাথে একই গ্রামের মোহাম্মদ শের আলী ছেলে নিহত মোজাহের আলীর মধ্যে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। সম্প্রতি মোজাহের আলী বাদী হয়ে মোহাম্মদ কালুর ছেলেদের বিরুদ্ধে দোকান লুট ও ঘরের ধানের খড় পুড়িয়ে দেয়ার অভিযোগে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় মোহাম্মদ কালুর ছেলে আসামি আব্দুর রহমান জেল হাজতে রয়েছে। আজ বৃহস্পতিবার জামিন হওয়ার কথা ছিল, কিন্তু তারও জামিন হয়নি। নিহত মোহাম্মদ মোজাহের আলীর ছেলে মোহাম্মদ শাকিল বলেন, উপজেলা সদর থেকে নিজ বাড়ি পূর্ব বড়ঘোনা দরফ আলী সিকদার বাড়ি যাওয়ার পথে গোলাপজান বাড়ি পুকুর পাড়ে একা পেয়ে আমার বাবার ওপর আসামিপক্ষ লাঠি দিয়ে হামলা করে। এতে লাঠির আঘাতে আমার বাবা পুকুরে পড়ে গেলে পানিতে ডুবে যায়। স্থানীয়রা পুকুর থেকে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু হালদার। তিনি বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আসামি গ্রেপ্তারে সম্ভাব্য স্থানে অভিযান শুরু হয়েছে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামিন পেলেন ইমরান খান
জামিন পেলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সামরিক স্থাপনায় হামলার সঙ্গে সম্পর্কিত ৮টি মামলায় জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দেশটির সর্বোচ্চ আদালত তার Read more

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন খামেনি
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন খামেনি

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনা করবেন না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।  মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) টেলিভিশনে Read more

চীন সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
চীন সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (২৭ আগস্ট) রাতে দেশে ফেরেন তিনি।এই সফরে তিনি পিপলস লিবারেশন Read more

বৃষ্টিতে তলিয়ে গেছে ভারতের ‘সিলিকন ভ্যালি’, নিহত ৩
বৃষ্টিতে তলিয়ে গেছে ভারতের ‘সিলিকন ভ্যালি’, নিহত ৩

ভারতের ‘সিলিকন ভ্যালি’ হিসেবে পরিচিত দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরু ভারী বৃষ্টিপাতের পর পানির নিচে তলিয়ে গেছে। মুষলধারে বৃষ্টিপাতে শহরটির রাস্তাঘাটে পানি Read more

নির্বাচন বানচালে প্রশাসনে থাকা হাসিনার প্রেতাত্মারা প্রস্তুত: রিজভী
নির্বাচন বানচালে প্রশাসনে থাকা হাসিনার প্রেতাত্মারা প্রস্তুত: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, 'শেখ হাসিনা পালিয়ে গেলেও তার রেখে যাওয়া প্রেতাত্মা ও দোসররা এখনো যায়নি। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন