ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রেখে গঠনমূলক ছাত্র রাজনীতির জন্য একটি সমন্বিত রূপরেখা প্রণয়নে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সৈয়দা মাসুদা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসে গণতান্ত্রিক সংস্কৃতি চর্চা নিশ্চিত করতে এবং প্রচলিত ছাত্র রাজনীতিকে ইতিবাচক ভূমিকার দিকে এগিয়ে নিতে এই কমিটি ছাত্র সংগঠন, সাধারণ শিক্ষার্থী ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ে সুপারিশমালা তৈরি করবে। কমিটির সদস্যরা হলেন—কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ-আল-মামুন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আলেয়া বেগম এবং আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। এর আগে, গত ১১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেট মিটিংয়ের (এসএমটি) সিদ্ধান্ত অনুযায়ী এই কমিটি গঠন করা হয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবু সাঈদ হত্যার তদন্ত ২ মাসের মধ্যে শেষ করার নির্দেশ
আবু সাঈদ হত্যার তদন্ত ২ মাসের মধ্যে শেষ করার নির্দেশ

জুলাই ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার তদন্ত ২ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন Read more

কাজীপুরে ধর্ষণ মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার 
কাজীপুরে ধর্ষণ মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার 

সিরাজগঞ্জের কাজীপুরে ধর্ষণ মামলার এক আসামিকে কুমিল্লার বড়ুয়া উপজেলার ভিমরুল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাবের সহযোগিতায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে Read more

গণ বিশ্ববিদ্যালয়ে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু
গণ বিশ্ববিদ্যালয়ে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) বজ্রপাতের কারণে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (২৮ মে) বিকেল ৫টার দিকে গবির কেন্দ্রীয় মাঠে ফুটবল Read more

নীতিমালা লঙ্ঘন করে মদ বিক্রি, শহরে বেড়েছে মাতালের সংখ্যা
নীতিমালা লঙ্ঘন করে মদ বিক্রি, শহরে বেড়েছে মাতালের সংখ্যা

ঝিনাইদহ শহরে একমাত্র অনুমোদিত দেশীয় মদ বিক্রির ডিপো থেকে নিয়ম লঙ্ঘন করে দেদারসে মদ বিক্রি চলছে। চলতি পূজা মৌসুমে এই Read more

যাত্রীদের উদ্দেশ্যে যে বার্তা দিলো মেট্রোরেল কর্তৃপক্ষ
যাত্রীদের উদ্দেশ্যে যে বার্তা দিলো মেট্রোরেল কর্তৃপক্ষ

রাজধানীর মেট্রো রেল এখনো সম্পূর্ণ নিরাপত্তা বিধি মেনে স্বাভাবিকভাবে চলাচল করছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটি Read more

কন্টেইনার পাহাড় গড়ছে, তবু মর্যাদা হারাচ্ছে চট্টগ্রাম বন্দর
কন্টেইনার পাহাড় গড়ছে, তবু মর্যাদা হারাচ্ছে চট্টগ্রাম বন্দর

কন্টেইনার হ্যান্ডলিংয়ের প্রবৃদ্ধি থাকলেও বিশ্বের শীর্ষ সমুদ্রবন্দরগুলোর তালিকায় এক ধাপ পিছিয়েছে চট্টগ্রাম বন্দর। যুক্তরাজ্যের শিপিং–বিষয়ক শতবর্ষ প্রাচীন প্রকাশনা লয়েডস লিস্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন