‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।এর আগে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন্স) মো. এনামুল হক। পরে আদালত চার্জশিটটি গ্রহণ করেন। একই সঙ্গে রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত থাকার অপরাধ আমলে নিয়ে সব আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। গ্রেফতার তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ সেপ্টেম্বর দিন ঠিক করা হয়েছে। এরও আগে ২০২৫ সালের ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একই আদালতে মামলাটি দায়ের করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক। এরপর সিআরপিসির ১৯৬ ধারায় ক্ষমতাপ্রাপ্ত হয়ে সিআইডির এই কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্ত শেষে ২৮৬ জনকে আসামি করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা।মামলা বিবরণ থেকে জানা গেছে, গত বছরের ১৯ ডিসেম্বর ‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে শেখ হাসিনাসহ অনেকে অংশ নেন। এ সময় শেখ হাসিনা তার নেতাকর্মীদের কাছে দেশবিরোধী বক্তব্য দেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন। এ বক্তব্য সারা দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মহাদেশীয় লড়াই থেকে বিদায় নিল মেসি-রোনালদোর ক্লাব
মহাদেশীয় লড়াই থেকে বিদায় নিল মেসি-রোনালদোর ক্লাব

মধ্যপ্রাচের জেদ্দা থেকে সূদুর মার্কিন মুলুকের ফ্লোরিডা— দূরত্বটা প্রায় বারো হাজার কিলোমিটার। কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি কিংবা চেজ স্টেডিয়াম, সময়টা Read more

ভারতে বোমা হামলার হুমকির অভিযোগে জ্যোতিষী আটক
ভারতে বোমা হামলার হুমকির অভিযোগে জ্যোতিষী আটক

ভারতের মুম্বাইয়ে বোমা হামলায় কাঁপিয়ে দেওয়ার হুমকি আসে দেশটির ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই হুমকির পর মুম্বাইকে নিরাপত্তার Read more

এনআইডি সংশোধন চালু নিয়ে নতুন সিদ্ধান্ত
এনআইডি সংশোধন চালু নিয়ে নতুন সিদ্ধান্ত

আগামী জাতীয় সংসদ নির্বাচনের কারণে বন্ধ থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম চলতি মাসেই চালু করবে নির্বাচন  বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) জাতীয় Read more

মুন্সীগঞ্জে চাহিদার চেয়েও ১২ হাজার বেশি কোরবানির পশু প্রস্তুত
মুন্সীগঞ্জে চাহিদার চেয়েও ১২ হাজার বেশি কোরবানির পশু প্রস্তুত

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মুন্সীগঞ্জ জেলায় কোরবানির জন্য প্রস্তুত হয়েছে রেকর্ড সংখ্যক পশু। জেলার ছয়টি উপজেলায় ৮১ হাজার Read more

হাসপাতালে অযথা ভিড় না করার আহ্বান আইন উপদেষ্টার
হাসপাতালে অযথা ভিড় না করার আহ্বান আইন উপদেষ্টার

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান। উড্ডয়নের ১২ মিনিটের মাথায় বিধ্বস্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন