যশোরের অভয়নগরে বালিতে পুঁতে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর কাছ থেকে ৪ কোটি টাকা চাঁদা আদায়ের ঘটনায় বহিষ্কৃত বিএনপি নেতা আসাদুজ্জামান জনি সহযোগীসহ গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) যৌথ বাহিনী খুলনায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। জনি নওয়াপাড়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও গরুহাট এলাকার কামরুজ্জামানের ছেলে। অন্যজন হলেন চলিশিয়ার কোটা গ্রামের মাহমুদ শেখের ছেলে সাবেক মেম্বর তুহিন হোসেন।অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে খুলনা শহরের রোজ গার্ডেন হোটেলে যৌথ বাহিনী অভিযান চালিয়ে আসাদুজ্জামান জনি ও তার সহযোগী তুহিনকে আটক করে। পরে যৌথ বাহিনীর সদস্যরা দুপুর পর্যন্ত তার কণা ইকো পার্কসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। বিস্তারিত পরে জানানো হবে।যশোর গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হক ভূঁইয়া জানান, আসাদুজ্জামান জনির বিরুদ্ধে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ডিবি, র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।স্থানীয় একটি সূত্র জানায়, জনির বিরুদ্ধে ঘাট গোডাউন দখল, চাঁদাবাজি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং আলোচিত কৃষকদল নেতা তরিকুল হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। জনি তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে সংখ্যালঘুদের জমি নামমাত্র মূল্যে দখল করে ‘কণা ইকো পার্ক’ নির্মাণ করেছেন।উল্লেখ্য, গত ২০২৪ সালের ২ সেপ্টেম্বর সকালে ১০ টায় জাফ্রিদী এন্টারপ্রাইজের মালিক শাহনেওয়াজ কবীর টিপুকে সুকৌশলে নওয়াপাড়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনির অফিসে ডেকে নিয়ে যায় সৈকত হোসেন হিরা। এসময় আসাদুজ্জামান জনি টিপুকে মারধর করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে দুই কোটি টাকা চাঁদা দাবি করেন। এরপর গত ১৮ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে ব্যবসায়ী টিপুকে চলিশিয়া গ্রাম থেকে মোটরসাইকেলযোগে বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট পার হলে সৈকত হোসেন হিরা তার গতিরোধ করে একতারপুর গ্রামে কণা ইকো পার্কে নিয়ে যায়। খবর পেয়ে টিপুর স্ত্রী মামলার বাদি আসমা খাতুন সেখানে পৌঁছালে আসাদুজ্জামান জনি, সম্রাট হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের পদ হারানো সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরীসহ অন্যান্যেরা পিস্তল ঠেকিয়ে টিপুকে মারধর করতে থাকেন। পরে বালুর গর্ত আটকে রেখে আরো দুই কোটি টাকা আদায় করেন। এ ঘটনায় চলতি বছরের ৩ আগস্ট ওই ব্যবসায়ীর স্ত্রী আসমা খাতুন বাদি হয়ে ৬ জনের নামে অভয়নগর থানায় মামলাটি দায়ের করেন। আসামিরা হলেন কণা ইকো পার্কের মালিক কামরুজ্জামান ও তার বড় ছেলে আসাদুজ্জামান জনি, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন, যুব নেতা সৈকত হোসেন হিরা ও মিঠু (ডিস ব্যবসায়ী)।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আকাশসীমা বন্ধ করল ইরান
আকাশসীমা বন্ধ করল ইরান

আন্তর্জাতিক সিভিল ফ্লাইটের উঠা-নামা ব্যতীত সব ধরনের উড্ডয়নের জন্য নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে Read more

নতুন বছরে ভারত-পাকিস্তান যুদ্ধ লাগতে পারে
নতুন বছরে ভারত-পাকিস্তান যুদ্ধ লাগতে পারে

সন্ত্রাসী তৎপরতা বাড়লে ২০২৬ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও সশস্ত্র সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছে Read more

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও পরিবারের শেয়ার-ব্যাংক হিসাব জব্দের আদেশ
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও পরিবারের শেয়ার-ব্যাংক হিসাব জব্দের আদেশ

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান (শাহ আলম) ও তার পরিবারের সদস্যদের কোম্পানির ১ হাজার ৪৭৭ কোটি ৮৯ লাখ ৩১ Read more

বাংলাদেশে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’
বাংলাদেশে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’

বাংলাদেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় আঁখি। এতে সারাদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া Read more

গিয়াসউদ্দিন বলবন, যে তুর্কি দাস হয়ে উঠেছিলেন দিল্লির সুলতান
গিয়াসউদ্দিন বলবন, যে তুর্কি দাস হয়ে উঠেছিলেন দিল্লির সুলতান

গিয়াসউদ্দিন বলবন আল-বারি জন্মসূত্রে ছিলেন একজন তুর্কি। মঙ্গোলরা তাকে বন্দি করে বাগদাদে ক্রীতদাস হিসেবে বিক্রি করে দেয়। খাজা জামালউদ্দিন তাকে Read more

কালকিনিতে বাড়ির পাশের ডোবায় শিশুর মৃত্যু
কালকিনিতে বাড়ির পাশের ডোবায় শিশুর মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে ডোবার পানিতে ডুবে মো. মোমিন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন