রেলপথ অবরোধের পর এবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে যমুনা সেতুর পশ্চিম পাড় অবরোধ করেছে। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টা থেকে তারা এ অবরোধ কর্মসূচী পালন করে। যমুনা সেতু পশ্চিম পাড় এলাকার সিরাজগঞ্জ মহাসড়ক অবরোধের ফলে যমুনা সেতুতে যান চলাচল বন্ধ থাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যানবাহন চলাচল বন্ধ হয়ে রয়েছে।জানা গেছে, যমুনা সেতু দিয়ে প্রতিদিন উত্তরবঙ্গের ২২টি জেলার ১৮ হাজার যানবাহন পারাপার হয়ে থাকে। তবে অবরোধের কারণে সড়কপথে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে এবং যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।এসময় শিক্ষার্থীরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন করার দাবি জানায়। তারা জানান, দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এর আগে গতকাল বুধবার (১৩ আগস্ট) সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিক্ষার্থীরা রেলপথ ব্লকেড করেন। এই কর্মসূচি সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে, যার ফলে ঢাকা এবং উত্তরবঙ্গের বিভিন্ন ট্রেন আটকা পড়েছিল। প্রসঙ্গত, গত ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বর্জনের মধ্য দিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এই দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন। চলমান কর্মসূচির অংশ হিসেবে কয়েকদিন ধরে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বগুড়ানগরবাড়ী মহাসড়কে অবরোধ, পথ নাটক, শেকল ভাঙার গান এবং প্রতীকী ক্লাস আয়োজন করা হয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রংপুরে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
রংপুরে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ বুড়াইল ব্রিজ এলাকায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।  রবিবার (১১ মে) রাত ২টার দিকে রংপুর-কুড়িগ্রাম ও Read more

ওষুধ চুরিসহ নানা অনিয়মে জড়িত স্বেচ্ছাসেবীরা
ওষুধ চুরিসহ নানা অনিয়মে জড়িত স্বেচ্ছাসেবীরা

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবীরা ওষুধ চুরিসহ নানা অনিয়মে জড়িয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাদের কারণে সরকারি এই হাসপাতালে একের Read more

নেত্রকোনায় কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষ, নিহত ১
নেত্রকোনায় কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষ, নিহত ১

নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের সাকুয়া এলাকায় কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে হারেস মিয়া (৬০) নামের একজন নিহত ও বায়োজিদ মিয়া (২৫) নামের এক শিক্ষার্থী আহত Read more

ঠাকুরগাঁওয়ে চিরকুট লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা
ঠাকুরগাঁওয়ে চিরকুট লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে ১০ম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশে রাখা চিরকুট পেয়েছে পুলিশ।  গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১০টায় Read more

স্থায়ী ১০ পদে প্রভাষক নিয়োগ দেবে বরিশাল বিশ্ববিদ্যালয়
স্থায়ী ১০ পদে প্রভাষক নিয়োগ দেবে বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিভিন্ন বিভাগে প্রভাষক পদে ১০ জন শিক্ষক নিয়োগ দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত Read more

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ শুরু আজ। ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়।ক্রিকেটবাংলাদেশ-শ্রীলঙ্কা (১ম ওয়ানডে)দুপুর ৩টা, টি স্পোর্টসএজবাস্টন টেস্ট-১ম দিনইংল্যান্ড-ভারতবিকেল ৪টা, সনি স্পোর্টস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন