মিশর ও জর্ডান, সঙ্গে সিরিয়া ও লেবাননের অংশ নিয়ে ‘বৃহৎ ইসরায়েল’ প্রতিষ্ঠা হোক এমনটি চান দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই বৃহৎ ইসরায়েলে রয়েছে ফিলিস্তিন রাষ্ট্রের পুরোটাও।ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে সৃষ্টি করা হয় ইসরায়েল। ১৯৪৮ সালে জাতিসংঘ ইসরায়েল নামক রাষ্ট্রের সৃষ্টি করে। এরপর থেকে ফিলিস্তিনিদের ভূমি দখল করে ইসরায়েলের পরিধি শুধু বেড়েছে। এখন তাদের লক্ষ্য অন্য স্বাধীন আরও চারটি দেশ দখল করা।মঙ্গলবার (১২ আগস্ট) আই২৪ নিউজের একটি অনুষ্ঠানে যান যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু। সেখানে তাকে কৃথিত বৃহৎ ইসরায়েলের মানচিত্র সমদ্ধ একটি অ্যামুলেট দেন উপস্থাপক শ্যারন গাল।শ্যারন নেতানিয়াহুকে তখন জিজ্ঞেস করেন, গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা হোক তিনি চান কি না। জবাবে এ দখলদার বলেন, ‘অনেক চাই’।এই সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও বলেন তিনি এক ঐতিহাসিক এবং ঐশ্বরিক মিশনে রয়েছেন।দখলদার ইসরায়েল গত দুই বছর ধরে ফিলিস্তিনের পশ্চিম তীর, গাজা উপত্যকা, দক্ষিণ লেবানন এবং দক্ষিণ সিরিয়াতে বর্বরতা চালাচ্ছে। ইসরায়েলের লক্ষ্য এসব দেশের অংশ নিয়ে বৃহৎ ইসরায়েল প্রতিষ্ঠা করা।গত বছর ইসরায়েলি অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচ বৃহৎ ইসরায়েল নিয়ে মন্তব্য করেন। এ দখলদার বলেন, তারা সিরিয়ার রাজধানী দামেস্ক পর্যন্ত ইসরায়েলের পরিধি বাড়াবেন। এছাড়া ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী জেরুজালেমকেও ইসরায়েলে অন্তর্ভুক্তির কথা জানান তিনি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীতে নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু
আমতলীতে নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

বরগুনার আমতলী পৌরসভার ১নং ওয়ার্ডের ব্লক পাড় এলাকায় নদীতে গোসল করতে নেমে সজল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ Read more

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২১ অক্টোবর)
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২১ অক্টোবর)

আজ মঙ্গলবার (২১ অক্টোবর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে ব্যস্ততম এক দিন। ক্রিকেট ও ফুটবলপ্রেমীদের জন্য রয়েছে একের পর এক দারুণ ম্যাচ। Read more

নিজের জীবনের বিনিময়ে সন্তানের প্রাণ রক্ষা করলো যুবক
নিজের জীবনের বিনিময়ে সন্তানের প্রাণ রক্ষা করলো যুবক

পানিতে তলিয়ে যাওয়া সন্তানকে বাঁচাতে নিজের জীবন বিলিয়ে দিলেন মনিরুজ্জামান মনি নামের এক যুবক। তিনি ২ সন্তানের জনক এবং রবীন্দ্র Read more

জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান
জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,‘জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে- জাতীয় নির্বাচন আমরা যত Read more

আকবরকে অধিনায়ক করে বিসিবি’র দল ঘোষণা
আকবরকে অধিনায়ক করে বিসিবি’র দল ঘোষণা

কাতারে ১৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫-এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট Read more

চারুকলায় মোটিফ পোড়ানোর ঘটনায় মামলা
চারুকলায় মোটিফ পোড়ানোর ঘটনায় মামলা

চারুকলায় পয়লা বৈশাখ উপলক্ষে তৈরি করা ‘ফ্যাসিবাদের প্রতিকৃতি’ ও ‘শান্তির পায়রা’ মোটিফে অগ্নিকাণ্ডের ঘটনায় এক অজ্ঞাত যুবকের খোঁজ মিলেছে, যদিও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন