ইতালি উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবিতে নিহত বেড়ে ২৬, জীবিত উদ্ধার করা হয়েছে ৬০ জনকে। বুধবার (১৩ আগস্ট) দেশটির ল্যাম্পাদুসা দ্বীপের কাছে হয় এই ঘটনা। কর্তৃপক্ষ জানায়, এখনও অনেকেই নিখোঁজ রয়েছে। তাই তল্লাশি অভিযান অব্যাহত রাখা হয়েছে। তবে প্রাণহানি বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেছে কোস্টগার্ড।এক বিবৃতিতে ইতালির কোস্টগার্ড জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকালে দ্বীপটি থেকে ১৪ মাইল দূরে একটি ডুবন্ত জাহাজ নজরে আসে তাদের। এরপরই দ্রুত অভিযান শুরু করে তারা। এ সময়, ৫টি জাহাজ, দু’টি এয়ারক্রাফট ও একটি হেলিকপ্টার নিয়ে চলে উদ্ধার তৎপরতা।অপরদিকে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-UNHCR এর তথ্য অনুযায়ী, লিবিয়া থেকে রওনা দিয়েছিল ৯২ থেকে ৯৭ জনের অভিবাসন প্রত্যাশী দলটি। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার লক্ষ্য ছিল তাদের। তবে দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।উল্লেখ্য, চলতি বছর অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টার সময় ভূমধ্যসাগরীয় অঞ্চলটিতে মৃত্যু হয়েছে ৬৭৫ জনের।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তেহরান থেকে দ্বিতীয় দফায় ফিরলেন ৩২ বাংলাদেশি
তেহরান থেকে দ্বিতীয় দফায় ফিরলেন ৩২ বাংলাদেশি

ইরান থেকে দ্বিতীয় দফায় আরও ৩২ বাংলাদেশি নাগরিক ঢাকায় ফিরেছেন। মঙ্গলবার (০৮ জুলাই) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।পররাষ্ট্র Read more

রাজউকের ১৬ বছরের কার্যক্রম পূর্ণাঙ্গ নিরীক্ষার নির্দেশ
রাজউকের ১৬ বছরের কার্যক্রম পূর্ণাঙ্গ নিরীক্ষার নির্দেশ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) গত ১৬ বছরের কার্যক্রম নিরীক্ষার নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত Read more

‘তথাকথিত কবি-শিল্পীরা ১৫ আগস্ট শোক জানিয়ে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে’
‘তথাকথিত কবি-শিল্পীরা ১৫ আগস্ট শোক জানিয়ে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে’

তথাকথিত কবি, সাহিত্যিক ও অভিনয় শিল্পীরা অনুভূতিহীন হয়ে ১৫ আগস্টে শোক প্রকাশ করেছেন। বস্তুগত প্রাপ্তির লোভেই তারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান Read more

সাগরে লঘুচাপ, আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস
সাগরে লঘুচাপ, আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।শুক্রবার (২৪ অক্টোবর) Read more

স্ত্রীর বটির কোপে স্বামী জখম
স্ত্রীর বটির কোপে স্বামী জখম

যশোরে স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে স্বামী মাসুদ হোসেন (৪২) জখম হয়েছেন। পারিবারিক কলহের জেরে স্ত্রী মারধরের পর তিনি ক্ষুব্ধ হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন