বৃষ্টি ও উজানের ঢলে দেশে নদ-নদীতে পানি বাড়ছে। বিশেষ করে তিস্তা ও পদ্মায় পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার কাছাকাছি বা এর ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে অন্তত ১২ জেলায় বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে কয়েকটি জেলায় ডুবে গেছে ফসলি জমি, ঘরবাড়ি ও চরাঞ্চল।এদিকে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে তিস্তা নদীর ওপর নির্মিত দ্বিতীয় সড়ক সেতুর পশ্চিম তীরে সেতু রক্ষা বাঁধের প্রায় ৬০ মিটার এলাকা ধসে পড়েছে। এতে বাঁধে প্রায় ৭০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সরেজমিনে দেখা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর বৃষ্টিপাতের পানি হু হু করে বাড়ছে তিস্তার বুকে। এতে তিস্তা সেতুর পশ্চিম পাশের প্রায় ৯০০ মিটার দীর্ঘ সেতু রক্ষা বাঁধের বিভিন্ন অংশে আঘাত হানছে তীব্র স্রোতের ধাক্কা। বাঁধের নিচের মাটি ধুয়ে গিয়ে ব্লকগুলো ধসে পড়ছে। বর্তমানে বাকি ব্লকগুলোও ধীরে ধীরে নেমে যাচ্ছে।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র গতকাল বুধবার সর্বশেষ বুলেটিনে বলেছে, লালমনিরহাট, নীলফামারি, রংপুর, কুড়িগ্রাম, রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও ঢাকার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।গতকাল দুপুরে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপদসীমা (৫২.১৫ মিটার) থেকে ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। সকালে এ উচ্চতা ছিল ৭ সেন্টিমিটার ওপরে। পানি স্বাভাবিক রাখতে ব্যারাজের সব (৪৪টি) জলকপাট খুলে দেওয়া হয়েছে। এতে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছার তিস্তাবেষ্টিত চরাঞ্চলের নিম্ন এলাকা প্লাবিত হয়েছে। গঙ্গাচড়ার লক্ষ্মিটারী, কোলকোন্দ, নোহালী, গজঘণ্টা ও মর্নেয়া ইউনিয়নের প্রায় ৪০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে আমন ধান ও সবজির ক্ষেত। এদিকে রাজশাহীতে পদ্মার পানি বিপদসীমার ৫৬ সেন্টিমিটার নিচে থাকলেও গত দুই-তিন বছরের মধ্যে এবার পানির উচ্চতা তুলনামূলক বেশি। পানি বৃদ্ধির কারণে শহরের টি-বাঁধ এলাকায় সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করে দিয়েছে প্রশাসন। চরাঞ্চলের শতাধিক ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে, অনেকে গবাদিপশু ও মালপত্র নিয়ে শহররক্ষা বাঁধে আশ্রয় নিয়েছেন। রাজশাহী নগরীর পঞ্চবটি, তালাইমারি, কাজলা, পাঠানপাড়া ও বুলনপুর এলাকার বাসিন্দারাও পানিবন্দি হয়ে পড়েছেন। রাজশাহীর দক্ষিণাঞ্চলের চরখিদিরপুর, খানপুর ও মিডলচরের অধিকাংশ এলাকা ডুবে গেছে।রাজশাহীর চারঘাট উপজেলায় পদ্মার ভাঙন তীব্র হয়েছে। পিরোজপুর, চন্দনশহর, গোপালপুর ও ইউসুফপুর এলাকায় শত শত ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ ভাঙনের ঝুঁকিতে আছে। স্থানীয়রা বাঁশের চাটাই ও বালুর বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন, কিন্তু তাতে খুব একটা সুফল মিলছে না।পাবনার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে প্রতিদিন ১০-১২ সেন্টিমিটার করে পানি বাড়ছে। বর্তমানে পানির উচ্চতা ১২ দশমিক ৮০ মিটার, যা বিপদসীমার এক মিটার নিচে। সদর উপজেলার হেমায়েতপুর, ঈশ্বরদীর ধাপাড়ি ও সুজানগরের বরখাপুর এলাকার কলাবাগান ও সবজিক্ষেত তলিয়ে গেছে। গোখাদ্যের সংকট দেখা দিয়েছে চরাঞ্চলে।কুষ্টিয়ার দৌলতপুরে গত এক সপ্তাহে পদ্মার পানি বেড়েছে প্রায় দেড় মিটার। চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়ন মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যালয়গুলোতে পাঠদান বন্ধ রয়েছে। নাটোরের লালপুরে ৪ হাজার বিঘা জমির ফসল তলিয়ে গেছে, ৫০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।কুড়িগ্রামের সব নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। গত দুই দিন ধরে ক্রমাগত পানি বেড়ে তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি ফুঁসে উঠছে। ধরলা, তিস্তা ও দুধকুমার নদের পানি বিপদসীমা অতিক্রম করতে পারে এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।পাউবোর পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগে এবং ভারতের পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। এতে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আরও বাড়তে পারে।গঙ্গা নদীর পানি আগামী দুদিন স্থিতিশীল থেকে পরে কমতে পারে। তবে পদ্মার পানি তিনদিন বাড়বে এবং সতর্কসীমায় পৌঁছাতে পারে। ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানিও তিনদিন বাড়তে পারে। উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে।উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন অঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।  রংপুর ও ময়মনসিংহ বিভাগে এবং উজানে ভারতের আসাম ও পশ্চিমবঙ্গে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহ বিভাগ ও তৎসংলগ্ন উজানে ভারতের পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পক্ষ থেকে।পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, মঙ্গলবার রংপুর বিভাগের পঞ্চগড়ে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সেই সঙ্গে উজানে ভারতের আসাম ও পশ্চিমবঙ্গ প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। বুধবারও দিনভর রংপুর বিভাগে এবং তিস্তার উজানে দিনভর বৃষ্টিপাত হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈশ্বরদীতে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন
ঈশ্বরদীতে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

পাবনার ঈশ্বরদীতে নানা দূর্নীতি ও অনিয়মের অভিযোগে চররুপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ রেজার অপসারণের দাবিতে সড়কে নেমে মানববন্ধন Read more

বিসিবির পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত, কে পেলেন কোন দায়িত্ব
বিসিবির পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত, কে পেলেন কোন দায়িত্ব

নির্বাচনের পরদিনই  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হলো। এই গুরুত্বপূর্ণ সভায় নতুন বোর্ড পরিচালকদের মধ্যে Read more

যশোর ২৫০ শয্যা হাসপাতালে দুদকের অভিযানে মিলল চরম অনিয়ম
যশোর ২৫০ শয্যা হাসপাতালে দুদকের অভিযানে মিলল চরম অনিয়ম

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২ টা থেকে পৌনে Read more

কক্সবাজারে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা নিহত
কক্সবাজারে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা নিহত

কক্সবাজার সদরের ভারুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত যুবদলের সাবেক নেতা রহিম উদ্দিন সিকদার (৪৫) মারা গেছেন। তিনি ভারুয়াখালী Read more

তেলের টাংকিতে কাজ করতে গিয়ে নিহত ১,আহত ৩
তেলের টাংকিতে কাজ করতে গিয়ে নিহত ১,আহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ড তেলের ডিপোতে কাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে যায় ৪ শ্রমিক। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে Read more

আল আকসা মসজিদ নিয়ে ইসরাইলের ভয়ংকর পরিকল্পনা
আল আকসা মসজিদ নিয়ে ইসরাইলের ভয়ংকর পরিকল্পনা

আল আকসা মসজিদের ভেতরে ইসরাইলের ইহুদিরা দলবদ্ধভাবে প্রার্থনা করছে, গান গাইছে, নাচছে এবং তাদের পতাকাও ওড়াচ্ছে। মুসলিমদের অন্যতম পবিত্র স্থান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন