সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা (৩১ দফা) এর উপর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ‘খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন’ এ মেধাবৃত্তির আয়োজন করছে।আগামী শনিবার (১৬ আগস্ট) উপজেলার ১০টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ১০ হাজার কোমলমতি শিক্ষার্থী অংশ নিচ্ছেন বলে জানা গেছে।বুধবার (১৩ আগস্ট) দুপুরে পাকুন্দিয়া ডাকবাংলো মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন, ফাউন্ডেশনটির চেয়ারম্যান খন্দকার আল আশরাফ মামুন। তিনি কেন্দ্রীয় যুবদলের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক।লিখিত বক্তব্যে তিনি বলেন, সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা (৩১ দফা) প্রণয়ন করেছে। এই ৩১ দফা বাংলাদেশের বিচার, আইন, প্রশাসন ও নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর পরিবর্তন ও সংস্কার, কৃষি, শিল্প ও বাণিজ্যসহ অর্থনৈতিক খাতগুলোর ইতিবাচক সংস্কার এবং শিক্ষা, প্রযুক্তি ও যুব উন্নয়নসহ সামাজিক ও রাষ্ট্রীয় অত্যাবশকীয় উপাদানগুলোর যুগোপযোগী সংস্কারের লক্ষ্যে প্রণীত হয়েছে। রাষ্ট্র মেরামতে এই ৩১ দফা কী, কেন এবং কিভাবে বাস্তবায়ন করা হবে, বাংলাদেশ প্রেক্ষাপটে এই ৩১ দফা কতটুকু কার্যকর ও বাস্তবসম্মত, এই বিষয়গুলো সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা (৩১ দফা)’ কে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে।তিনি আরও জানান, মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দিক থেকে এটি দেশের মধ্যে রেকর্ড হবে বলে আমরা আশা করছি। একাডেমিক পরীক্ষার বাইরে একসঙ্গে এত শিক্ষার্থী অংশগ্রহণ করার রেকর্ড খুবই কম। অংশগ্রহণকারী সেরা ১০ জনের জন্য এককালীন শিক্ষাবৃত্তিসহ সকলের জন্যই রয়েছে শিক্ষা সামগ্রী উপহার।সম্মেলনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জল ও সদস্য সচিব শাহিন আলম জনি প্রমুখ উপস্থিত ছিলেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হরমুজ প্রণালিতে যুদ্ধ জাহাজ পাঠাবে না জাপান-অস্ট্রেলিয়া
হরমুজ প্রণালিতে যুদ্ধ জাহাজ পাঠাবে না জাপান-অস্ট্রেলিয়া

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে হরমুজ প্রণালি একপ্রকার অবরুদ্ধ করে রেখেছে ইরান। তেলবাহী ট্যাংকারগুলো এ প্রণালি দিয়ে পার করাতে মিত্রদের সহায়তা চাইলেওে Read more

বাঘায় কমিউনিটি ক্লিনিকে চুরি, তদন্তে নেমেছে পুলিশ
বাঘায় কমিউনিটি ক্লিনিকে চুরি, তদন্তে নেমেছে পুলিশ

রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের জোতরাঘব কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনা ঘটেছে। রোববার (১৩ জুলাই) গভীর রাতে দুর্বৃত্তরা ক্লিনিকের তালা ভেঙে Read more

রোহিঙ্গাদের সাড়ে ৩ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান
রোহিঙ্গাদের সাড়ে ৩ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য জাপান সরকার আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ৩.৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে।সোমবার (২৮ এপ্রিল) ঢাকার Read more

হঠাৎ বৃষ্টিতে ডুবল কক্সবাজার, থমকে গেল লবণ উৎপাদন
হঠাৎ বৃষ্টিতে ডুবল কক্সবাজার, থমকে গেল লবণ উৎপাদন

দুই সপ্তাহের তীব্র দাবদাহের পর কক্সবাজারে একটানা তিন ঘণ্টার ভারী বর্ষণে কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে। তবে সেই সঙ্গে দেখা দিয়েছে Read more

শত্রুদের সতর্ক করে কড়া হুঁশিয়ারি দিলো ইরান
শত্রুদের সতর্ক করে কড়া হুঁশিয়ারি দিলো ইরান

ইরানের শত্রুদের সতর্ক করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ জেনারেল মোহাম্মাাদ পাকপৌর।বুধবার (২৫ জুন) জেনারেল Read more

টিকটকে পরিচয়, মাজার ছুঁয়ে বিয়ে, গর্ভপাত, অতঃপর…
টিকটকে পরিচয়, মাজার ছুঁয়ে বিয়ে, গর্ভপাত, অতঃপর…

প্রথম স্বামীর সাথে বিচ্ছেদের পরে একমাত্র মেয়েকে (০৮) নিয়ে একাই থাকতেন চম্পা। অভাবের সংসারের গ্লানি টানছিলেন শ্রমিকের কাজ করে। খানিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন