চোখের চিকিৎসার জন্য থাইল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার (১৩ আগস্ট) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই রাজধানী ব্যাংককের উদ্দেশে উড়াল দেন তিনি।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ফখরুল তার স্ত্রী রাহাত আরা বেগমের সঙ্গে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে বেলা সোয়া ১১টায় ব্যাংকক রওনা দিয়েছেন।শায়রুল কবির জানান, ব্যাংককের রাটনিন আই হাসপাতাল থেকে ফলো-আপ চিকিৎসা নেবেন বিএনপি মহাসচিব। সেখানে তিনি ১৪ মে তার বাঁ চোখের রেটিনা সমস্যার জন্য সফল অস্ত্রোপচার করিয়েছিলেন।শায়রুল বলেন, ফখরুল আগামী ১৯ আগস্ট দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।এর আগে, গত ১৪ মে ব্যাংককের রাটনিন আই হাসপাতালে মির্জা ফখরুলের চোখের অপারেশন সম্পন্ন হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টানেল সার্ভিস এলাকায় দুইদিনে ৩৯ রোহিঙ্গা আটক
টানেল সার্ভিস এলাকায় দুইদিনে ৩৯ রোহিঙ্গা আটক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকির চর এলাকার টানেল সার্ভিস এরিয়া থেকে দুইদিনে ৩৯ জন রোহিঙ্গা শরনার্থীকে আটক করেছে ৪(বিএন) আনসার ব্যাটালিয়ন Read more

আজান নিয়ে বিরোধ, ছাত্রলীগ হত্যা করলো বিএনপি নেতাকে
আজান নিয়ে বিরোধ, ছাত্রলীগ হত্যা করলো বিএনপি নেতাকে

শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নে আজান দেওয়াকে কেন্দ্র করে ইমামকে হুমকি দেয়ার প্রতিবাদ করায় স্থানীয় এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা Read more

নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপিসহ ৬ নতুন রাজনৈতিক দল
নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপিসহ ৬ নতুন রাজনৈতিক দল

নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ৬টি নতুন রাজনৈতিক দল। কমিশনের স্বাক্ষর হওয়ার পর নতুন Read more

পত্রিকা: ‘অসন্তোষ রেখেই সমঝোতা’
পত্রিকা: ‘অসন্তোষ রেখেই সমঝোতা’

জামায়াতের নির্বাচনী জোট নিয়ে খবর, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ ও ‘জুলাই যোদ্ধাদের’ দায়মুক্তির অধ্যাদেশ এসব খবর প্রাধান্য পেয়েছে Read more

যশোরে ভূয়া জুলাইযোদ্ধাদের নিয়ে হট্টগোল
যশোরে ভূয়া জুলাইযোদ্ধাদের নিয়ে হট্টগোল

যশোরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের তালিকায় ভুয়াদের নাম থাকার প্রতিবাদে হট্টগোলের ঘটনা ঘটেছে।বুধবার (১৪ মে) জেলা প্রশাসকের কার্যালয়ে চেক বিতরণ অনুষ্ঠানে Read more

মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।  এঘটনায় আহত হয়েছেন আরো ১ জন। আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন