নওগাঁর সাপাহারে টিভি দেখার প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় আজিমুদ্দিন (৫৫) নামের এক আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৩ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো: মেহেদী হাসান তালুকদার এ আদেশ দেন।মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৮ আগস্ট বিকেলে উপজেলার মির্জাপুর গ্রামে আজিমুদ্দিন ছয় বছর বয়সী দুই শিশুকে টিভি দেখার প্রলোভন দিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। এসময় সে দুই শিশুকে ধর্ষণের চেষ্টা করে।বিষয়টি জানতে পেরে শিশু’র বাবা সাপাহার থানায় অভিযোগ দিলে তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এ মামলায় আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই রায় দেন বিচারক। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এ্যাডভোকেট রেজাউল করিম এ রায়ে সন্তোষ প্রকাশ করেন। আর আসামী পক্ষের কৌশলি আব্দুর রাজ্জাক উচ্চ আদালতে আপিল করার কথা জানান।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়নগঞ্জে চিনি কারখানায় অগ্নিকাণ্ড
নারায়নগঞ্জে চিনি কারখানায় অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের একটি চিনি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে এই Read more

চরফ্যাশনের ১২ শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ
চরফ্যাশনের ১২ শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ভোলার চরফ্যাশনের ১২ জন শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেছেন উপজেলা প্রশাসন।  সোমবার (০৫ আগস্ট) সকাল ৯টা থেকে Read more

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ও বিএনপির স্থায়ী Read more

সারাদেশে পেট্রলপাম্প বন্ধের কর্মসূচি স্থগিত
সারাদেশে পেট্রলপাম্প বন্ধের কর্মসূচি স্থগিত

জ্বালানি তেল বিক্রির কমিশন ১৫ কর্মদিবসের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়ায় পেট্রলপাম্প ও ট্যাঙ্কলরি মালিক ঐক্য পরিষদ সারা দেশে তাদের কর্মবিরতি Read more

মেসিকে বিয়ের প্রস্তাব দিলেন ৯৮ বছরের বৃদ্ধা
মেসিকে বিয়ের প্রস্তাব দিলেন ৯৮ বছরের বৃদ্ধা

পছন্দের তারকা খেলোয়াড়কে প্রেমের প্রস্তাব কিংবা বিয়ের প্রস্তাব দেওয়া ক্রীড়াঙ্গনে নতুন কিছু নয়। গ্যালারিতে প্লেকার্ড হাতে পছন্দের তারকাকে এমন ধরনের Read more

ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন