চট্টগ্রামের ফটিকছড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহারের অভিযোগে দুটি বেকারি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে নাজিরহাট পৌরসভার মাইজভান্ডার সড়কে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।অভিযানে মাবিয়া বেকারি অ্যান্ড সুইটসকে ১ লাখ টাকা এবং নুর বেকারিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রশাসনের ভাষ্য, দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহার করে আসছিল।নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

বাড়ির উঠানে পাকা রাস্তার পশ্চিম পাশে খেলা করছিল দেড় বছর বয়সী শিশু আল মুনতাসির। খেলার ফাঁকে রাস্তার পূর্ব পাশে এসে Read more

জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল
জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। তাদের অভিযোগ, শিবির সমর্থিত প্যানেলকে Read more

ভদ্রলোকেরা গা শিউরে ওঠার মতো ঘটনাগুলো ঘটিয়েছেন: প্রধান উপদেষ্টা
ভদ্রলোকেরা গা শিউরে ওঠার মতো ঘটনাগুলো ঘটিয়েছেন: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে দ্বিতীয় ইন্টেরিম রিপোর্ট জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন।বুধবার (০৪ জুন) বেলা ১১টায় Read more

ভারত যুদ্ধ শুরু করেছে, শেষ করব আমরা: পাকিস্তান জামায়াতের সাবেক আমির
ভারত যুদ্ধ শুরু করেছে, শেষ করব আমরা: পাকিস্তান জামায়াতের সাবেক আমির

ভারত যুদ্ধ শুরু করলেও তার পরিণতি নির্ধারণ করবে পাকিস্তান—এমন মন্তব্য করেছেন পাকিস্তান জামায়াতে ইসলামীর সাবেক আমির সিরাজ-উল-হক। তিনি বলেন, সমগ্র Read more

কাশ্মীর উত্তেজনায় ভারত-পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান চীনের
কাশ্মীর উত্তেজনায় ভারত-পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান চীনের

ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় পাকিস্তানকে দায়ী করছে ভারত। হামলাকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে Read more

গাছের নিচে চাপা পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
গাছের নিচে চাপা পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বরগুনার তালতলীতে চলন্ত মোটরসাইকেলের ওপর গাছ পড়ে শরীয়ত বিশ্বাস (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী মারা গেছেন।শনিবার (২৪ মে) সকাল সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন