মো. এছাহাক মাঝী মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিলো ৫ বছর ২ মাস ১৯ দিন। তিনি ভূয়া জন্মতারিখ ও জাল শিক্ষা সনদের ভিত্তিতে ২০২১ সালের ১৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্ত হয়েছেন। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।মো. এছাহাক মাঝী বরগুনা জেলার তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি ১৯৬৬ সালের ৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন। সেই হিসেবে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর সময় তার বয়স ৫ বছর ২ মাস ১৯ দিন। কিন্তু মুক্তিযোদ্ধা স্বীকৃতি পেতে তিনি নিজের জন্মসাল পরিবর্তন করে ১৯৫৫ সালের ৭ জানুয়ারি দেখান। ফলে জন্ম তারিখ জালিয়াতির মাধ্যমে বড় ভাই ইব্রাহিম মাঝির (জন্ম ১৯৬২) থেকেও বয়সে ‘বড়’ হয়ে যান। তাঁর শিক্ষা সনদে উল্লেখ রয়েছে, তিনি ১৯৬৯ সালে এম এম আলীর বন্দর মাধ্যমিক বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি পাস করেন। অথচ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে। এই ভুয়া জন্মতারিখ ও একটি জাল শিক্ষা সনদের ভিত্তিতে ২০২১ সালের ১৮ ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত গেজেটে তাকে মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে জেলা প্রশাসকের নির্দেশে ২০২২ সালের ৩ মার্চ তালতলী উপজেলা নির্বাহী অফিসারের তদন্তে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বাক্ষর, সিল ও মনোগ্রাম জাল করার বিষয়টি প্রমাণিত হয়।নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্যমতে, ২০০৮ সালে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন মো. এছাহাক মাঝী। সে সময় জন্মসাল ১৯৬৬ সাল থাকলেও ২০১৫ সালে এসে নাম মো. ইসহাক ও জন্মসাল ১৯৫৫ সাল চেয়ে এনআইডির তথ্য পরিবর্তন করেন। বয়স বাড়ানোর পর ২০২১ সালের ১৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্ত হয়েছেন।মুক্তিযুদ্ধের সংজ্ঞায় বলা হয়, ‘মুক্তিযুদ্ধের সময় যাদের বয়স ১৯৭১ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ১২ বছর ৬ মাস হয়নি তারা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবে না।’ কিন্তু মুক্তিযুদ্ধের সময় এছাহাক মাঝীর বয়স ছিলো ৫ বছর ২ মাস ১৯ দিন।অভিযোগ রয়েছে, এছাহাক মাঝী নিজেকে ভূমিহীন দাবি করে প্রকৃত পরিচয় গোপন করে ‘শহিদুল ইসলাম’ নামে এবং স্ত্রী মোসা. জাহানারা বেগমের সঙ্গে যৌথভাবে ৭১০ আম/২০০৬-০৭ নম্বর বন্দোবস্ত মামলায় আলীর বন্দর মৌজার খাস খতিয়ানভুক্ত ৪০৯৪ নম্বর দাগে প্রায় ৯০ শতাংশ জমি বন্দোবস্ত নেন তিনি। অথচ ২০০০ সালের ১৮ এপ্রিল তিনি দুই একর ৬৬ শতাংশ জমি ক্রয় করেন। যা তার ভূমিহীনতার দাবিকে মিথ্যা প্রমাণ করে। তাঁর মা মরিয়ম বেগমের নামেও এক একর জমি বন্দোবস্ত নেওয়া হয়েছে, যেখানে পূর্বেই তার নামে ১৫.৫০ শতাংশ জমি ছিল। একইভাবে শ্বশুর আব্দুস সাত্তার কবিরাজের পুত্র সাজিয়ে মো. জাকির নামে আরও এক একর জমি বন্দোবস্ত নেওয়া হয়। এসব অনিয়মের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দা মো. জালাল গাজী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকায় অভিযোগ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) গত ২১ জুলাই ২০২৫ তারিখে এছাহাক মাঝীকে সকল প্রয়োজনীয় কাগজপত্রসহ হাজির হওয়ার জন্য নোটিশ প্রদান করে। কিন্তু নির্ধারিত তারিখে তিনি সেখানে উপস্থিত হননি। একই সাথে ভূমি জালিয়াতির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের আলোকে তালতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা কড়াইবাড়িয়া ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. রুহুল আমিনকে তদন্তের নির্দেশ দেন এবং তদন্তে একাধিক অনিয়ম ও জালিয়াতির প্রমাণ মেলে।কড়াইবাড়িয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আজিজুল হক শিকদার বলেন, ‘জন্মতারিখ পরিবর্তন করায় ইসহাক মাঝি তার আপন বড় ভাইয়ের থেকেও ৭ বছরের বড়! এর বেশি কিছু বলতে চাই না।’এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মো. ইসাহাক মাঝী বলেন, ‘আমি শিক্ষিত নই, এজন্য ভোটার আইডি কার্ডে জন্ম তারিখ ভুল হয়েছে।’ সেটা সংশোধন করতে নির্বাচন কমিশনে অষ্টম শ্রেণি পাশের ভুয়া সনদ কেন দিলেন এমন প্রশ্নে তিনি জানান, ‘জন্ম তারিখ পরিবর্তনের আবেদন আমি করেছি কিন্তু শিক্ষা সনদ নির্বাচন অফিসে কে জমা দিয়েছে আমি জানি না।’ বড় ভাই ইব্রাহিম মাঝি আপনার থেকে সাত বছরের ছোট হলো কী করে, প্রশ্ন করতেই তিনি লাইন কেটে দেন।তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্বে থাকা উম্মে সালমা বলেন, ‘ইসাহাক মাঝির বিরুদ্ধে অভিযোগের তদন্ত রিপোর্ট জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। তথ্য জালিয়াতি করায় তার মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হবে কিনা এমন প্রশ্নে তিনি জানান, এ বিষয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) সিদ্ধান্ত নেবে। এখানে আমার কিছুই করার নেই।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তাড়াইলে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
তাড়াইলে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কিশোরগঞ্জের তাড়াইলে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে দুলাল মিয়া (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার জাওয়ার বাজার Read more

ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড
ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং একইসঙ্গে উভয়কেই ১০ হাজার টাকা অর্থদণ্ডের Read more

সুনামগঞ্জে চিকিৎসক সংকট, স্বাস্থ্যসেবা ব্যাহত
সুনামগঞ্জে চিকিৎসক সংকট, স্বাস্থ্যসেবা ব্যাহত

২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসক সংকটের কারনে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। শুধু জেলা সদর হাসপাতালেই নয় জেলার Read more

১৪ বছর অপেক্ষার পর ঢাকা-করাচি ফ্লাইট চালু হচ্ছে ২৯ জানুয়ারি
১৪ বছর অপেক্ষার পর ঢাকা-করাচি ফ্লাইট চালু হচ্ছে ২৯ জানুয়ারি

দীর্ঘ ১৪ বছর পর আবারও ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা–করাচি–ঢাকা Read more

সামনে আরও একটি লড়াই আসছে: নাহিদ ইসলাম
সামনে আরও একটি লড়াই আসছে: নাহিদ ইসলাম

সামনে আমাদের আরও একটি লড়াই আসছে। আমরা সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। কারণ, আমাদের লড়াই অনেকের সাথেই করতে হবে, এমন মন্তব্য Read more

নেপালের মন্ত্রিসভায় দুই তরুণকে নিলেন সুশীলা কার্কি
নেপালের মন্ত্রিসভায় দুই তরুণকে নিলেন সুশীলা কার্কি

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি তার মন্ত্রিসভা আরও সম্প্রসারণ করেছেন। সম্প্রতি জেন-জিদের নেতৃত্বে বিক্ষোভের পর গঠিত এই মন্ত্রিসভায় তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন