আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নাম জড়িয়ে প্রচারিত মিথ্যা তথ্য নিয়ে করা মানহানি মামলার শুনানি অবশেষে শুরু হচ্ছে। প্রায় এক দশক পর নতুন গতি পেয়েছে মামলাটি।২০১৪ সালে দুটি টেলিভিশন চ্যানেল ও এক প্রাক্তন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে  এই মামলা করেছিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।গতকাল ১১ আগস্ট মাদ্রাজ হাইকোর্ট মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শুরুর নির্দেশ দিয়েছে। ধোনির তারকাখ্যাতি ও আদালতে সরাসরি উপস্থিতির ফলে নিরাপত্তাজনিত জটিলতা এড়াতে একজন অ্যাডভোকেট কমিশনার নিয়োগ দিয়েছেন আদালত।মামলার বিবরণ অনুযায়ী, ২০১৩ সালের আইপিএল আসরের সময় ধোনির বিরুদ্ধে ভিত্তিহীনভাবে ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলেছিল জি মিডিয়া করপোরেশন, তৎকালীন জি নিউজ সম্পাদক সুধীর চৌধুরী, নিউজ নেশন নেটওয়ার্ক এবং তামিলনাড়ুর সাবেক আইপিএস কর্মকর্তা সম্পদ কুমার।ধোনির আইনজীবী পি আর রমন জানিয়েছেন, আসামী পক্ষের আইনজীবীদের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত ধোনি। তাকে অক্টোবরের ২০ তারিখ থেকে ডিসেম্বরের ১০ তারিখের মধ্যে যখন খুশি ডাকা যাবে। যে কোন জিজ্ঞাসার জন্য প্রস্তুত ধোনি।তবে কবে এবং কোথায় সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে, তা সব পক্ষের আলোচনায় নির্ধারিত হবে বলে জানিয়েছে আদালত। জানা গেছে, সাক্ষ্যগ্রহণ করবেন একজন অবসরপ্রাপ্ত জেলা জজ, যিনি হাইকোর্টের অফিসিয়াল কমিশনার তালিকাভুক্ত।মামলার পরবর্তী ধাপ নিয়ে কৌতূহলী ভক্তদের পাশাপাশি আইনি মহলেও শুরু হয়েছে নতুন আলোচনা। বহু প্রতীক্ষিত এই মামলা ধোনির পক্ষে গেলে, সেটি হতে পারে এক যুগ আগের অভিযোগের বিরুদ্ধে তার চূড়ান্ত জবাব।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীপুরে জলাবদ্ধতায় তিন শতাধিক পরিবার
শ্রীপুরে জলাবদ্ধতায় তিন শতাধিক পরিবার

গাজীপুরের শ্রীপুরে টানা বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন উপজেলার বাগমারা গ্রামের তিন শতাধিক পরিবার। বসতবাড়ি ও রাস্তাঘাটে পানি Read more

ঘোড়াঘাটে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৫
ঘোড়াঘাটে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৫

দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার Read more

মাটি লুটের উৎসবে সেনা-পুলিশের অভিযান, আটক ৩ ডাম্পার
মাটি লুটের উৎসবে সেনা-পুলিশের অভিযান, আটক ৩ ডাম্পার

দিনে সবকিছু স্বাভাবিক হলেও রাত নামলেই কৃষিজমিতে শুরু হয় মাটির লুট। এস্কেভেটরের চিৎকারে কেঁপে উঠে সুনসান জনপদ। স্থানীয়রা জানতেন, এই Read more

কটিয়াদীতে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
কটিয়াদীতে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুরের পানিতে ডুবে ফারিহা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে৷ শুক্রবার  ( ২৪ অক্টোবর ) দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের Read more

বাঘা শাহি মসজিদে আমের ছবির কারণ!
বাঘা শাহি মসজিদে আমের ছবির কারণ!

রাজশাহীতে ৫০০ বছর আগে নির্মিত হয় বাঘা শাহি মসজিদ। দেশ কিংবা দেশের বাইরে থেকেও দেখতে আসে এই মসজিদটি। আমার বাড়ি Read more

কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে শিশুর মৃত্যু, ভাই-বোন জখম
কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে শিশুর মৃত্যু, ভাই-বোন জখম

যশোরে কুড়িয়ে পাওয়া বোমা বল ভেবে খেলা করার সময় বিস্ফোরণে খাদিজা খাতুন (৫) এক শিশু মারা গেছে। এ ঘটনায় নিহতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন