যুক্তরাষ্ট্রের মন্টানার একটি বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমানের সঙ্গে ধাক্কা খেয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এর ফলে রানওয়েতে দাঁড়িয়ে থাকা একাধিক বিমানে আগুন লেগে যায়। খবর এনডিটিভির। সোমবার (১১ আগস্ট) দুপুরে মন্টানার ক্যালিস্পেল সিটি বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। ক্যালিস্পেল পুলিশ প্রধান জর্ডান ভেনেজিও এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়,  চারজন যাত্রী বহনকারী একক ইঞ্জিনের বিমানটি দুপুর ২টার দিকে ক্যালিস্পেল সিটি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল।ক্যালিস্পেল পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে, পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং রানওয়েতে বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি সেখানে দাঁড়িয়ে থাকা কয়েকটি বিমানকে ধাক্কা দেয়। ফলে একাধিক বিমানে আগুন ধরে যায়। ভেনেজিও বলেন, আগুন নেভানোর আগেই ঘাসের একটি এলাকায় ছড়িয়ে পড়ে।ক্যালিস্পেল ফায়ার চিফ জে হ্যাগেন জানান, বিমানটি থেমে যাওয়ার পর যাত্রীরা নিজেরাই বেরিয়ে আসতে সক্ষম হন। দুজন সামান্য আহত হন এবং বিমানবন্দরে চিকিৎসা দেওয়া হয়।জাতীয় পরিবহণ সুরক্ষা বোর্ডের তথ্য মতে, ফ্লাইটটি ওয়াশিংটনের পুলম্যান থেকে যাত্রা শুরু করেছিল।দুর্ঘটনার কবলে পড়া বিমানটিকে একটি সোসাটা টিবিএম৭০০ টার্বোপ্রপ হিসাবে চিহ্নিত করেছে এফএএ। সংস্থাটি জানায়, এটি ২০১১ সালে নির্মিত হয়েছিল এবং পুলম্যানের মিটার স্কাই এলএলসির মালিকানাধীন ছিল। মন্তব্যের জন্য কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে যোগযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাসপোর্ট অফিসে ঘুষের রাজত্ব: বিল্লাল-ইয়াহিয়ার ছত্রচ্ছায়ায় দালালদের দাপট
পাসপোর্ট অফিসে ঘুষের রাজত্ব: বিল্লাল-ইয়াহিয়ার ছত্রচ্ছায়ায় দালালদের দাপট

চট্টগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিস এখন দালাল ও দুর্নীতির ছত্রচ্ছায়ায় পরিণত হয়েছে। সহকারী পরিচালক মো. বিল্লাল হোসেন ও সুপারিন্টেন্ডেন্ট ইয়াহিয়া খানের Read more

এশিয়া কাপের জন্য আফগানিস্তানের শক্তিশালী দল ঘোষণা
এশিয়া কাপের জন্য আফগানিস্তানের শক্তিশালী দল ঘোষণা

আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ২০২৫। এটিকে সামনে স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যথারীতি Read more

কুয়েত প্রবাসী বাংলাদেশির লাশ ফিরলো দেশে
কুয়েত প্রবাসী বাংলাদেশির লাশ ফিরলো দেশে

কুয়েতে কর্মরত বাংলাদেশি যুবক জামাল মাতুব্বরের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত ১ জানুয়ারি কুয়েতের আহমেদী জেলার অপেরা ফার্ম হাউজে কর্মস্থলেই তার Read more

উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়া ও মিয়ানমারের মধ্যকার অস্ত্র বাণিজ্য নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কিত দুই দেশের দুই সরকারি কোম্পানি এবং দুই কোম্পানির Read more

বিএনপির সঙ্গে সমঝোতা নয়, ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ
বিএনপির সঙ্গে সমঝোতা নয়, ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ

যুগপৎ আন্দোলনে এক কাতারে থাকলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির সঙ্গে ভোটের জোট বা আসনভিত্তিক সমঝোতায় যাচ্ছে না গণঅধিকার Read more

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরান
ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরান

বন্দরনগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই আবারও বিস্ফোরণে কেঁপে উঠেছে ইরান। দেশটির মাশহাদ শহরের একটি বিশাল মোটরসাইকেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন