জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়লো। কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে সোমবার (১১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এর আগে, গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। প্রতিবেদন দাখিলের জন্য কমিশনকে ছয় মাস সময় দেওয়া হয়। সেই সময় শেষ হচ্ছে আগামী ১৫ আগস্ট।৬ সংস্কার কমিশনের সুপারিশগুলো বিবেচনা ও গ্রহণের জন্য এই কমিশনকে দায়িত্ব দেওয়া হয়।ঐকমত্য কমিশনের সহ-সভাপতি সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রীয়াজ। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন- জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান।গত ১৫ ফেব্রুয়ারি থেকে জাতীয় ঐকমত্য কমিশন কাজ শুরু করে। কমিশন নির্বাচনকে সামনে রেখে পুলিশের কার্যক্রমসহ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের জন্য জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা করছে এবং এ বিষয়ে পদক্ষেপের সুপারিশ করবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবাবগঞ্জে অভয়াশ্রম থেকেই অবাধে মাছ শিকার
নবাবগঞ্জে অভয়াশ্রম থেকেই অবাধে মাছ শিকার

দেশীয় প্রজাতির মাছ রক্ষায় দিনাজপুরের নবাবগঞ্জে গড়ে তোলা হয়েছিল মৎস্য অভয়াশ্রম। সেই অভয়াশ্রমে মৎস্য নিধনে নিষেধাজ্ঞা জারি করে মাগুর, শিং, Read more

আরব আমিরাতে আটকে পড়া আফগানদের সহযোগিতার কথা জানালেন ট্রাম্প
আরব আমিরাতে আটকে পড়া আফগানদের সহযোগিতার কথা জানালেন ট্রাম্প

সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া আফগানদের সহযোগিতার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। তিনি এমন এক সময় এ ঘোষণা দিয়েছেন, Read more

কাল থেকে ফের ঢাবি ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রিত হচ্ছে
কাল থেকে ফের ঢাবি ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রিত হচ্ছে

আরিফ জাওয়াদ, ঢাবিআগামীকাল সোমবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ফের যানচলাচল নিয়ন্ত্রিত হচ্ছে। এলাকার সাতটি প্রবেশপথে আবারও যান চলাচল নিয়ন্ত্রণ Read more

রোহিঙ্গা ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনায় কোনও ফলাফল আসবে না: পররাষ্ট্র উপদেষ্টা
রোহিঙ্গা ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনায় কোনও ফলাফল আসবে না: পররাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যেতে হবে, তবে সেটা জোর করে নয়। নিরাপত্তার বিষয়টি নিশ্চিতের পরই তারা ফিরে যাবে। তবে মায়ানমারের Read more

ভারত-নেপাল সীমান্তে উত্তেজনা, সতর্কতা জারি
ভারত-নেপাল সীমান্তে উত্তেজনা, সতর্কতা জারি

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ও সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে হাজার হাজার যুবকের বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। বিক্ষোভকারীরা সোমবার Read more

মাইগ্রেনের ব্যথা থেকে মুক্তি মিলবে স্মুদিতে
মাইগ্রেনের ব্যথা থেকে মুক্তি মিলবে স্মুদিতে

মাথাব্যথা এমনিতেই কষ্টদায়ক, আর মাইগ্রেনের ব্যথা তো আরো জটিল। যাদের এই ব্যথা আছে, শুধু তারাই অনুভব করতে পারেন যে এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন