যশোরের চৌগাছা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের নেতা নুর উদ্দীন আল মামুন হিমেলকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। চেক ডিজঅনার মামলায় গত ২৫ জুন অতিরিক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত এই সাজা প্রদান করলেও ১০ আগস্ট বিষয়টি ফাঁস হয়। কারাদণ্ডের পাশাপাশি চেকের সমপরিমাণ অর্থ ফেরত দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।ন্যাশনাল ব্যাংকের চৌগাছা শাখার ব্যবস্থাপক মোস্তফা রহমান জানান, চৌগাছা পৌরসভার সাবেক মেয়র মো. নুর উদ্দীন আল মামুন ইটের ব্যবসা দেখিয়ে এক কোটি ৬০ লাখ টাকা লোন নিয়েছিলেন। তার মধ্যে কিছু টাকা তিনি পরিশোধ করেন। এক কোটি ৩০ লাখ ৯০ হাজার ২০ টাকা অনাদায়ী হয়ে যায়। বারবার নোটিশ করার পরও তিনি লোনের টাকা পরিশোধ করেননি। পরে একটি চেক দেন। কিন্তু সেই চেকে টাকা ছিল না। চেকটি ডিজঅনার হয়ে যায়। তাই টাকা আদায়ের জন্য ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ ২০২০ সালে হিমেলের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করে। তিনি আরও জানান, ওই মামলায় ২০২৫ সালের ২৫ জুন রায় হয়। রায়ে হিমেলকে এক বছরের কারাদণ্ডসহ চেকের সমপরিমাণ অর্থ ফেরত দেওয়ার জন্য বলা হয়।উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নুর উদ্দীন আল মামুন হিমেল আত্মগোপনে রয়েছেন।সাবেক চৌগাছা পৌর মেয়রের ১ বছরের জেলযশোরের চৌগাছা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের নেতা নুর উদ্দীন আল মামুন হিমেলকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। চেক ডিজঅনার মামলায় গত ২৫ জুন অতিরিক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত এই সাজা প্রদান করলেও ১০ আগস্ট বিষয়টি ফাঁস হয়। কারাদণ্ডের পাশাপাশি চেকের সমপরিমাণ অর্থ ফেরত দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।ন্যাশনাল ব্যাংকের চৌগাছা শাখার ব্যবস্থাপক মোস্তফা রহমান জানান, চৌগাছা পৌরসভার সাবেক মেয়র মো. নুর উদ্দীন আল মামুন ইটের ব্যবসা দেখিয়ে এক কোটি ৬০ লাখ টাকা লোন নিয়েছিলেন। তার মধ্যে কিছু টাকা তিনি পরিশোধ করেন। এক কোটি ৩০ লাখ ৯০ হাজার ২০ টাকা অনাদায়ী হয়ে যায়। বারবার নোটিশ করার পরও তিনি লোনের টাকা পরিশোধ করেননি। পরে একটি চেক দেন। কিন্তু সেই চেকে টাকা ছিল না। চেকটি ডিজঅনার হয়ে যায়। তাই টাকা আদায়ের জন্য ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ ২০২০ সালে হিমেলের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করে। তিনি আরও জানান, ওই মামলায় ২০২৫ সালের ২৫ জুন রায় হয়। রায়ে হিমেলকে এক বছরের কারাদণ্ডসহ চেকের সমপরিমাণ অর্থ ফেরত দেওয়ার জন্য বলা হয়।উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নুর উদ্দীন আল মামুন হিমেল আত্মগোপনে রয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ. লীগ নিষিদ্ধের খবরে ইবিতে আনন্দ মিছিল
আ. লীগ নিষিদ্ধের খবরে ইবিতে আনন্দ মিছিল

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর নির্যাতন ও গণহত্যার দায়ে অভিযুক্ত দল বাংলাদেশ আওয়ামীলীগকে অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করার খবরে আনন্দ মিছিল করেছে Read more

ঈদের ছুটি শেষে আজও কর্মস্থলে ফিরছে মানুষ
ঈদের ছুটি শেষে আজও কর্মস্থলে ফিরছে মানুষ

ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিন‌ ছুটি শেষে আজ থেকে খুলেছে সরকারি সব অফিস‌ আদালত। ছুটি শেষ হলেও এখনো কর্মস্থলে Read more

তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি
তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি

বিপুল সংখ্যক জামিন আদেশ দেওয়ায় হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির কাছ থেকে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।মঙ্গলবার (২৮ অক্টোবর) Read more

উখিয়ায় ৬০ লাখ টাকার ইয়াবাসহ দুই নারী আটক
উখিয়ায় ৬০ লাখ টাকার ইয়াবাসহ দুই নারী আটক

কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। Read more

সালথায় চাঁদা না দেওয়ায় বিধবা নারীর জমি দখলের চেষ্টা, সংবাদ সম্মেলন
সালথায় চাঁদা না দেওয়ায় বিধবা নারীর জমি দখলের চেষ্টা, সংবাদ সম্মেলন

ফরিদপুরের সালথায় মোসাম্মাদ নিলুফা ইয়াসমিন (৫৫) নামে এক বিধবা নারীর জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতা ও Read more

ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা, তাপমাত্রা সামান্য বাড়াবে
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা, তাপমাত্রা সামান্য বাড়াবে

ঢাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন