দিনের আলো যখন নিভে যায়, কক্সবাজারের চকরিয়া উপজেলার রেলস্টেশনগুলোকে অপরাধের নিরাপদ স্থান  হিসেবে বেছে নেন অপরাধীরা। অর্থাৎ সন্ধ্যা নামতেই উপজেলাভিত্তিক রেলস্টেশনগুলোর প্রত্যেকটাই যেন একেকটা অপরাধের স্বর্গরাজ্য হয়ে ওঠে।রেলস্টেশনগুলোতে নেই কোনো লাইটিং ব্যবস্থা, নেই রেলওয়ে পুলিশও। তাই বিশেষ করে সন্ধ্যার পর যাত্রী সাধারণ পড়ছেন ডাকাত ও ছিনতাইকারীর কবলে। সর্বস্ব হারানোর পাশাপাশি শারীরিকভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে যাত্রী সাধারণকে। চকরিয়া উপজেলার সাহারবিলস্থ রেললাইনের গত ছয় মাসের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেখা গেছে, প্রতিনিয়ত এই স্টেশনে পর্যটক ও যাত্রী সাধারণ অপরাধীদের কাছে নানাভাবে হয়রানির শিকার হয়েছেন। এতে যাত্রী সাধারণের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে।একাধিক ভুক্তভোগী ও স্টেশন এলাকার বাসিন্দারা বলছেন, চকরিয়ার স্টেশনটি এমন জায়গায় স্থাপিত হয়েছে, সেখানে রাত দূরের কথা, দিনের আলোতেও কোনো ধরনের নিরাপত্তা নেই যাত্রী সাধারণের।চকরিয়া রেলস্টেশনটির এই পরিস্থিতির কথা অকপটে স্বীকার করে নিয়ে স্টেশন মাস্টার মো. ফরহাদ চৌধুরী বলেন, চকরিয়া রেলস্টেশনের সার্বিক এই চিত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অবহিত করা হয়েছে।যাত্রীদের দাবি, ট্রেনে করে যাতায়াতের জন্য চকরিয়া স্টেশনে আগত যাত্রীদের সংঘবদ্ধ ডাকাত-ছিনতাইকারী চক্রের কাছে হামলার শিকার হতে হচ্ছে। এ সময় স্টেশনে আগত যাত্রীদের কাছ থেকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে মোবাইল, নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিচ্ছে। আর তাদের কর্মকাণ্ডে বাধা দেয়ার চেষ্টা করলে নিশ্চিত হামলার শিকার হতে হচ্ছে।চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা এবং কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া, রামু, সদর, ঈদগাঁওসহ কক্সবাজার জেলা এবং পার্বত্য বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়িসহ আশপাশের উপজেলাগুলোর মানুষ যাতায়াত করেন। এই অবস্থায় রেলস্টেশনগুলোতে দিন দিন চাপ বাড়ছে যাত্রীদের।রেল সংশ্লিষ্টরা বলছেন, চকরিয়া উপজেলাটি এমন স্থানে অবস্থিত, যার চারপাশে বেশ কয়েকটি উপজেলার জনসাধারণ চকরিয়া রেলস্টেশন হয়েই সারাদেশে যাতায়াত করছেন। সেই বিবেচনায় যাত্রীদের সুবিধার জন্য চকরিয়ায় তিনটি রেলস্টেশন স্থাপন করা হয়েছে। এগুলো হলো- উত্তর প্রান্তে হারবাং, দক্ষিণ প্রান্তে ডুলাহাজারা স্টেশন এবং মধ্যখানে চকরিয়া-মহেশখালী সড়কের পাশে চকরিয়া স্টেশন। চকরিয়া স্টেশনটি মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ সড়কের সঙ্গেও সংযুক্ত। এই স্টেশনে যাত্রীর চাপও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এই সুযোগকে কাজে লাগাচ্ছে অপরাধীরা।চকরিয়া রেলস্টেশন মাস্টারের দেয়া তথ্যানুযায়ী, রেললাইনটি চালু হওয়ার পরেও রেল কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তায় স্থায়ীভাবে রেল পুলিশ নিয়োগ দেয়নি। এমনকি স্টেশনের নির্মাণকাজ শেষ হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানও রেলওয়ে কর্তৃপক্ষের কাছে এখানেও হস্তান্তর করেনি। এতে আগত যাত্রী সাধারণ চরম নিরাপত্তাহীনতায় পড়ছেন প্রতিনিয়ত। শুধু তাই নয়, স্টেশনটিতে যাত্রীদের জন্য বিশ্রামাগার থাকলেও ভেতরে নেই কোনো বসার ব্যবস্থা, নেই কোনো পরিচ্ছন্নতা কর্মীও। এতে যাত্রীদের টয়লেটসহ স্টেশনটি অপরিচ্ছন্ন হয়ে পড়ছে।চকরিয়া থানার ভারপ্রাপ্ত মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, রেলস্টেশনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিজস্ব বাহিনী তথা রেলওয়ে পুলিশ রয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চকরিয়া স্টেশনগুলোতে এখনও রেল পুলিশ নিয়োগ না দেয়ায় বাড়তি চাপ নিতে হচ্ছে থানা পুলিশকে।তিনি বলেন, রেলস্টেশনের নিরাপত্তা নিশ্চিত করা থানা পুলিশের কাজ না হলেও প্রতিদিন একটি করে থানা পুলিশের টহল টিম প্রেরণ করতে হচ্ছে, যাতে রেলে ভ্রমণকারী যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিত করা যায়।এ ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, আধুনিক মানের রেললাইন ও আইকনিক স্টেশনের আদলে তৈরি রেলস্টেশনগুলোতে প্রতিনিয়ত অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হওয়া খুবই দুঃখজনক।রেলস্টেশনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হলে রেলওয়ে কর্তৃপক্ষকে সংযোগ সড়কগুলোতে পর্যাপ্ত লাইটিং, নিয়মিত রেলওয়ে পুলিশের টহল ব্যবস্থা জোরদার, সিসি ক্যামেরা স্থাপনসহ জরুরি সহায়তা সেল চালু করার পদক্ষেপ নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের জানানো হয়েছে তিনি জানান।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে তুরাগ নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে তুরাগ নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি এলাকায় তুরাগ নদীর ব্রিজসংলগ্ন অংশে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ ভেসে এসেছে। রোববার (১৩ জুলাই) দুপুরে স্থানীয় Read more

ইমন ঝড়ে বড় পুঁজি সিলেটের
ইমন ঝড়ে বড় পুঁজি সিলেটের

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে বড় সংগ্রহ পেয়েছে সিলেট টাইটানস। টস হেরে ব্যাট করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ১৯০ Read more

যুক্তরাষ্ট্রের আলোচিত দয়ালু বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন
যুক্তরাষ্ট্রের আলোচিত দয়ালু বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন

বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক হিসেবে পরিচিতি পাওয়া অবসরপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের বিচারক ফ্র্যাংক ক্যাপ্রিও মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।২০২৩ Read more

ইরান যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, দাবি ট্রাম্পের
ইরান যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, দাবি ট্রাম্পের

ইরান যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি স্পষ্ট করে বলেন, পারস্য উপসাগরের হরমুজ প্রণালি নৌ-চলাচলের Read more

ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

মাত্র ১১ দিনের ব্যবধানে ভেনেজুয়েলার আরও একটি তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড বাহিনী। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম গতকাল Read more

এইচএসসি পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
এইচএসসি পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

এইচএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এইচএসসি পরীক্ষা উপলক্ষে কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন