ভারতের দিল্লি থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে ভারতীয় এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া। সোমবার (১১ আগস্ট) তারা এ ঘোষণায় জানায়, কার্যক্রম পরিচালনাসংক্রান্ত ইস্যুতে সমন্বয় বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেপ্টেম্বর থেকে দিল্লি-ওয়াশিংটনে এয়ার ইন্ডিয়ার কোনো ফ্লাইট পরিচালিত হবে না।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের আহমেদাবাদে বোয়িংয়ের ৭৮৭-৮ ড্রিমলাইনার বিধ্বস্ত হওয়ার দুই মাস পর এই ঘোষণা দিল এয়ার ইন্ডিয়া। ওই দুর্ঘটনায় ২৪২ আরোহী ও ক্রুর মধ্যে মাত্র একজন বেঁচে আছেন। এ ছাড়া যেখানে বিধ্বস্ত হয়েছে, সেখানে মারা গেছে অন্তত ২০ জন। এবার এয়ার ইন্ডিয়া বলছে, বোয়িংয়ের ৭৮৭-৮ ড্রিমলাইনারে কিছু কাজ চলছে।এয়ার ইন্ডিয়া জানায়, বৈশ্বিক চলাচল রুটের নেটওয়ার্কের কার্যক্রম ও সমন্বয় নিশ্চিত করতে ১ সেপ্টেম্বর থেকে এই ঘোষণা কার্যকর হবে। এয়ার ইন্ডিয়ার বহরে কিছু ঘাটতির কারণে আসলে এমন সিদ্ধান্ত। কারণ ২৬টি ড্রিমলাইনারকে এখন আপাতত কার্যক্রম থেকে সরিয়ে রাখা হয়েছে। এসব বিমানে কাজ চলছে। পাকিস্তানের আকাশসীমা বন্ধ হওয়ায় দূরের পথে যেতে এখন সংকট দেখা যাচ্ছে, এই ঘোষণা দেওয়ার এটাও আরেকটা কারণ।যারা ১ সেপ্টেম্বর কিংবা এর পরের কোনো দিন বুকিং দিয়ে রেখেছেন, তাদের বিকল্প ব্যবস্থার কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়া। এ ছাড়া তারা চাইলে অন্য ফ্লাইটেও যেতে পারেন। আবার চাইলে পুরো বুকিং বাতিল করে অর্থ ফেরত নিতে পারেন।এ ছাড়া আরও কিছু ব্যবস্থা রেখেছে এয়ারলাইন্সটি। তারা বলছে, যাত্রীরা চাইলে সরাসরি ওয়াশিংটন না গিয়ে অন্য কোথাও গিয়ে এরপর সেখান থেকে যেতে পারবেন। আলাস্কা এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারলাইনস ও ডেল্টাতে করে তারা যেতে পারবেন। সেক্ষেত্রে নামতে হবে নিউইয়র্ক, নিওয়ার্ক, শিকাগো ও সানফ্রান্সিসকো।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক অবরোধ, শিবচরের বিকল্প পথে তীব্র যানজট
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক অবরোধ, শিবচরের বিকল্প পথে তীব্র যানজট

ফরিদপুরের ভাঙ্গায় নির্বাচনী এলাকা পরিবর্তনের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে ভাঙ্গা গোলচত্বরসহ Read more

চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে ১৫টি ককটেল ও মাদকদ্রব্যসহ আটক ১
চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে ১৫টি ককটেল ও মাদকদ্রব্যসহ আটক ১

চুয়াডাঙ্গায় ১৫টি ককটেল বোমা ও ২৩০ পিচ ট্যাপেন্ডা ট্যাবলেট (মাদকদ্রব্য) সহ একজনকে যৌথ বাহিনী। মঙ্গলবার (০৬ জানুয়ারি) রাত ৩ টার Read more

শর্ত মানলে ইসরায়েলি জিম্মিদের কাছে খাবার পাঠাবে হামাস
শর্ত মানলে ইসরায়েলি জিম্মিদের কাছে খাবার পাঠাবে হামাস

নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে রেড ক্রসের মাধ্যমে জিম্মিদের কাছে খাবার পাঠাতে চায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। রবিবার (৩ আগস্ট) Read more

জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৮ প্রাণ, শিশু ৫৩
জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৮ প্রাণ, শিশু ৫৩

গত জুলাই মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৪৩টি। এতে প্রাণ ঝরেছে ৪১৮ জনের এবং আহত হয়েছেন ৮৫৬ জন। নিহতদের মধ্যে নারী Read more

কখনোই কাউকে কোনো কিছুর জন্য কাউকে অবজ্ঞা নয়
কখনোই কাউকে কোনো কিছুর জন্য কাউকে অবজ্ঞা নয়

কখনোই কাউকে অবজ্ঞা করার প্রয়োজনবোধ করবেন না; সর্বশক্তিমান আল্লাহতায়ারা আপনাকে সম্পদ, ক্ষমতা, সৌন্দর্য ইত্যাদি যা কিছু দিয়েছেন তার কোনো কিছুর Read more

শহীদ হাদির জানাজা পড়াবেন বড় ভাই
শহীদ হাদির জানাজা পড়াবেন বড় ভাই

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। হাদির জানাজার নামাজ পড়াবেন তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন