‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হত্যা মামলার পলাতক আসামি ও ছাত্রলীগ নেতা সজীবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা সদর বাজার থেকে তাকে আটক করে পাকুন্দিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সজীবুল হাসান উপজেলার পোড়াবাড়ীয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে এবং নারান্দী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।‎মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৬ এপ্রিল রাতে পাকুন্দিয়ার পোড়াবাড়ীয়া মেলা বাজারে সজীবের নেতৃত্বে গানের অনুষ্ঠান চলাকালে দুই পক্ষের সংঘর্ষে পাশ্ববর্তী কুষাকান্দা গ্রামের কলেজ ছাত্র শরীফ খান ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনায় নিহতের বাবা আবুল হোসেন বাদী হয়ে পরদিন (২৭ এপ্রিল) সজীবসহ ২৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই সজীব পলাতক ছিলেন। ‎পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘হত্যা মামলার আসামি সজীবকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আদালতে ধাক্কাধাক্কিতে জুতা হারালেন সাবেক এমপি মমতাজ
আদালতে ধাক্কাধাক্কিতে জুতা হারালেন সাবেক এমপি মমতাজ

আদালতে তীব্র ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ির মধ্য দিয়ে হাজতখানায় নেওয়ার সময় পায়ে থাকা জুতা হারালেন সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।মঙ্গলবার Read more

পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে ভয়াবহ সহিংসতা, নিহত ৫
পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে ভয়াবহ সহিংসতা, নিহত ৫

পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে দেশটির পুলিশের সঙ্গে কট্টরপন্থী একটি গোষ্ঠীর সদস্যদের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সোমবারের এই সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত Read more

বঙ্গোপসাগরে ৪ ট্রলারে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৮
বঙ্গোপসাগরে ৪ ট্রলারে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৮

বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে বরগুনার পাথরঘাটায় এফবি তুফান-২, এফবি মদিনা-১, এফবি মা-১ এবং এফবি তারেক-১ নামে চারটি ট্রলারে ডাকাতির Read more

যশোরে শিশুকে যৌন নিপীড়ন, আ’লীগ নেতা গ্রেফতার
যশোরে শিশুকে যৌন নিপীড়ন, আ’লীগ নেতা গ্রেফতার

যশোরের মণিরামপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আওয়ামী লীগের নেতা বাবর আলী ওরফে বাবুকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ Read more

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার মোংলা বন্দর
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার মোংলা বন্দর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের একসময় মোংলা বন্দরের পরিচিতি ছিল শুধুই একটি রপ্তানি Read more

‘সাংসারিক জীবনে ব্যর্থতার শেষ নেই’, হঠাৎ স্ত্রীর ছবি দিয়ে কেন বললেন চঞ্চল?
‘সাংসারিক জীবনে ব্যর্থতার শেষ নেই’, হঠাৎ স্ত্রীর ছবি দিয়ে কেন বললেন চঞ্চল?

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী শুধু পর্দাতেই নয়, বাস্তব জীবনেও দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দু। অভিনয় জীবনের পাশাপাশি দেড় যুগের দাম্পত্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন