মেজর লিগ সকারে মেসিবিহীন ইন্টার মায়ামিকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে অরল্যান্ডো। এতে দলটির হয়ে লুইস মুরিয়েল করেন জোড়া গোল। এছাড়া একটি করে গোল করেন মার্টিন ওজেদা ও মার্কো প্যাসালিচ।আজ সোমবার (১১ আগস্ট) সকালে ইন্টার এন্ড কো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির দুই মিনিটেই মুরিয়েলের গোলে লিড নেয় অরল্যান্ডো। ৩ মিনিট পরই ব্রাইটের গোলে সমতায় ফেরে মায়ামি। স্কোরলাইন ১-১ রেখে বিরতিতে যায় দুই দল।দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষকে চেপে ধরে অরল্যান্ডো। ৫০ মিনিটে জোড়া গোল করে স্কোরশিটে নাম তুলেন মুরিয়েল। এরপর ৫৮ মিনিটে ওজেদা ও ৮৮ মিনিটে প্যাস লিচের গোলে ৪-১ ব্যবধানের হার নিশ্চিত হয় ইন্টার মায়ামির।এই জয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ২৬ ম্যাচ শেষে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে অরল্যান্ডো। সমান ম্যাচ খেলে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া। তাদের থেকে ৩ ম্যাচ কম খেলে ২৩ ম্যাচ ৪২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আছে মায়ামি।এর আগে, গত ৩ আগস্ট নিকাক্সার বিপক্ষে লিগস কাপের ম্যাচে ইনজুরিতে পড়েন মেসি। ইনজুরির কারণে লিগস কাপে পুমাসের বিপক্ষে ম্যাচ মাঠে ছিলেন না মেসি। লিগস কাপের সেই ম্যাচে ৩-১ গোলে জয় পায় ফ্লোরিডার দলটি। কিন্তু মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের সর্বোচ্চ গোলদাতা মেসিকে ছাড়া খেলতে নেমে লিগের ম্যাচে বড় হারের দেখা পেল ইন্টার মায়ামি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনায় কেজিতে ২০ টাকা বেড়েছে মসুর ডালের দাম
পাবনায় কেজিতে ২০ টাকা বেড়েছে মসুর ডালের দাম

দেড় মাসের ব্যবধানে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বাজারে ছোট দানার মসুর ডালের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। বর্তমান খুচরা বাজারে এক Read more

মিরপুরে ম্যাচ চলাকালে বৃষ্টির শঙ্কা
মিরপুরে ম্যাচ চলাকালে বৃষ্টির শঙ্কা

সিরিজ জয়ের লক্ষ্যে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে এই ম্যাচের আগে মিরপুরে শুরু হয় Read more

এপ্রিল মাসে দেশে তেলের সংকট হবে না: জ্বালানি বিভাগ
এপ্রিল মাসে দেশে তেলের সংকট হবে না: জ্বালানি বিভাগ

চলতি এপ্রিল মাসে দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির Read more

চট্টগ্রামে ৩টি আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন
চট্টগ্রামে ৩টি আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলায় ঘোষিত প্রার্থী তালিকায় পরিবর্তন এনেছে বিএনপি।বিএনপি সূত্রে জানা যায়, চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী, চট্টগ্রাম-১০ Read more

তদন্তের অগ্রগতির বিষয়ে সমন্বিত সংবাদ সম্মেলন আজ
তদন্তের অগ্রগতির বিষয়ে সমন্বিত সংবাদ সম্মেলন আজ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় তদন্তের অগ্রগতি জানাতে আজ রবিবার (২১ ডিসেম্বর) একটি সমন্বিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন